IPL Auction: শেষ বেলায় চমক দিয়ে লিটন-শাকিবকে কিনল KKR, কিং খানের দলে আর কারা?
নাইট জার্সিতে প্রথমবার খেলবে ১৯ বছরের এক তরুণ ক্রিকেটারও।
২০১১ থেকে ২০১৭ মরশুম পর্যন্ত ছিলেন কেকেআরের বিশ্বস্ত সৈনিক। তারপর ঘুরে ফিরে ২০২১ সালে আবারও গায়ে চাপিয়েছিলেন নাইট জার্সি। কিন্তু গত মরশুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এনওসি না মেলায় আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে পারেনি। তবে এবার ফের নিজের পুরনো দলে ফিরলেন শাকিব। বাংলাদেশি অলরাউন্ডারকে দেড় কোটিতে কিনলেন তিনি।