বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ - শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব বিনোদনের এই সেলিব্রেশন। আর তাতে যোগ দিতেই শহরে এসেছেন বলিউডের 'মিস্টার ইন্ডিয়া' অনিল কাপুর। এবারই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে তাঁর কলকাতায় আসা। বিশেষ তো বটেই!
২৫
সোমবার সন্ধেবেলা তিনি দমদম বিমানবন্দর হয়ে শহরে পা রেখেছেন। মঙ্গলবার বিকেলে উদ্বোধনী মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতির দিকে নজর সিনেপ্রেমীদের। তারই মাঝে অনিল কাপুর কিন্তু মজে গেলেন আড্ডায়। শহরের নামী পাঁচতারা হোটেলে নেতাদের মুখোমুখি হয়ে চা খেতে খেতে বেশ আড্ডা দিলেন বলিউড 'নায়ক'।