বিশেষ এই দিনটিতে দেশবাসী তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৫, ১৬:১০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৫, ১৬:১০
১৭
তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৯৫টি আন্তর্জাতিক গোল। এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। আজ, ৩ আগস্ট ভারতীয় ফুটবল দলের অধিনায়কের জন্মদিন। ৪১-এ পড়লেন তিনি। বিশেষ এই দিনটিতে দেশবাসী তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।
২৭
কেবল ফুটবলার হিসেবেই নয়, স্ত্রী পুত্রের কাছেও তিনি মাটির মানুষ। আদর্শ স্বামী ও আদর্শ বাবা। ২০২৩ সালের আগস্টে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সোনম। সেই সময় সব সময় স্ত্রীর পাশে ছিলেন সুনীল। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর কাছে থাকবেন বলেই জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সুনীল।
এর আগে ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে নিজের সেলিব্রেশনের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন, শীঘ্রই তাঁর সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
৪৭
সেদিন ঠিক যেভাবে সন্তানকে কোলে নিয়ে দোল খাওয়ানো হয়, সেভাবেই হাত নাড়িয়ে সেলিব্রেশন করেছিলেন তিনি। ম্যাচ দেখতে কলিঙ্গ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্ত্রী সোনম ভট্টাচার্য। তাঁর দিকে ভালোবাসায় ভরা চুমুও ছুড়ে দিয়েছিলেন তিনি।
Advertisement
৫৭
২০২৩ সালের মোহনবাগান দিবসে প্রকাশিত হয়েছিল সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী 'ষোলো আনা বাবলু', সেদিন অনুষ্ঠানে আলো করে ছিলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। সম্পর্কে সুনীলের শ্বশুর সুব্রত ভট্টাচার্য।
ভারতীয় দল এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে নামার আগেই অবসর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন কিংবদন্তি। ভারতীয় দলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি - তিনি আবার ফিরবেন জাতীয় দলের জার্সিতে। মার্চ থেকে ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে। সেখানেই তিনি যোগ দেবেন জাতীয় দলে।’
Advertisement
৭৭
২০ বছর ধরে ভারতীয় দলের নানান উত্থান-পতনের সাক্ষী সুনীল। ফুটবলপ্রেমীদের মনভার করে ২০২৪ জুন মাসে অবসর নিয়েছিলেন সুনীল। কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে শেষ ম্যাচ খেলতে নামেন। ঠিক আট মাস পরে সুনীল ফের জানিয়েছিলেন, নীল জার্সিতে তিনি ফিরছেন।
চাহালের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই ক্রিকেট দল কিনলেন মাহভাশ, অধিনায়ক কে?
কোন লিগে খেলবে মাহভাশের দল?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ২১:২৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২, ২০২৫, ২১:২৩
১৭
মাহভাশের সঙ্গে সম্পর্ক এখন আর কার্যত গোপন করছেন না যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি লন্ডনেও একসঙ্গে দেখা গিয়েছে চাহাল-মাহভাশকে। এবার নতুন ক্রিকেট দল কিনলেন মাহভাশ। কোন লিগে? আর অধিনায়ক করলেন কাকে?
২৭
দিল্লিতে তিনদিনের বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে। যার নাম ক্রিকেট লিগ টি-টেন। এই টুর্নামেন্টটি ১০ ওভারের হবে। মাহভাশ সেখানে সুপ্রিম স্ট্রাইকার্স টিম কিনেছেন।
নিলামে উপস্থিত ছিলেন মাহভাশ। টেনিস বলের এই টুর্নামেন্টে তাঁর দলের অধিনায়ক করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন মার্শকে।
৪৭
নিলামে সানি লিওনি বা প্রিন্স নারুলার মতো সেলিব্রিটিরা উপস্থিত থাকলেও নজরে ছিলেন মাহভাশ। ক্রিম কালারের টপ ও স্কার্টে হাজির ছিলেন তিনি। দলের প্রতি যে তিনি কতটা দায়বদ্ধ হবেন, নিলামের দিনের উৎসাহেই টের পাইয়ে দিলেন।
৫৭
তবে এই লিগে বা মাহভাশের দলে চাহাল যুক্ত হবেন কি না, তা জানা নেই। মাহভাশের ক্রিকেটপ্রীতি নতুন কিছু নয়। পেশায় আরজে মাহভাশ এর আগে বিভিন্ন ক্রিকেট ইভেন্টে উপস্থাপিকার ভূমিকা পালন করেছেন। সেই ভালোবাসা যে সাম্প্রতিক সময়ে বেড়েছে, তা অনেকেই মনে করছেন।
সম্প্রতি একটি পডকাস্টে চাহাল বলেছেন, বিবাহবিচ্ছেদের সময় আত্মহত্যার কথা ভাবতেন। চলতি বছরই ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তারকা স্পিনারের। তারপর এই প্রথমবার নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন তিনি।
৭৭
তবে বিচ্ছেদের আগে থেকেই চাহালের সঙ্গে মাহভাশের প্রেমের গুঞ্জন। এখন তো ক্রিকেট মাঠ থেকে ছুটি কাটানো-সব কিছুতেই একসঙ্গে দেখা গিয়েছে চাহাল-মাহভাশকে। কিছুদিন আগেই চাহালের ব্যাগ থেকে বেরয় সাদা রঙের একটি সাদা শার্ট, সেখানে লাল লিপস্টিকের দাগ।