রাজকুমারী থেকে ব্রিটেনের রানি, ছবিতে দ্বিতীয় এলিজাবেথের জীবন
সবচেয়ে বেশিদিন ধরে ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন দ্বিতীয় এলিজাবেথ।
১৯২৬ সালের ২১ এপ্রিল জন্ম হয় রানি এলিজাবেথের। যদিও সেই সময় তাঁর বাবা চতুর্থ জর্জ ব্রিটেনের সিংহাসনের দাবিদার ছিলেন না। পরবর্তীকালে রাজা অষ্টম এডয়ার্ডকে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে জর্জকে ব্রিটেনের রাজা হিসাবে অভিষেক করা হয়। সিংহাসনের উত্তরাধিকারী না হওয়া সত্বেও রাজপরিবারের সমস্ত দায়িত্ব পালন করতেন রাজকুমারী এলিজাবেথ।