এবছর অ্যাপেলের চমক 17 Pro max, লাইমলাইটে আর কোন গেজেটস? না জানলেই মিস!
সারাবছর জেন-জি’র পছন্দের তালিকায় ছিল এই গেজেটগুলোই।
ব্যাঙ্কের কাজ থেকে অফিস, বন্ধুদের সঙ্গে আড্ডা, যাবতীয় কাজেই প্রয়োজন ফোন। যে কোনও মূহূর্তকে মুঠোবন্দি করার দায়িত্বেও সেই ফোনই! এদিকে চাইলেই তো আর ফোনের পিছনে মোটা অঙ্ক খরচ করা সম্ভব হয়ে ওঠে না সব সময়। বছরশেষে পকেট ফ্রেন্ডলি ফোনের কথা বললে Realme Narzo 80 Lite 5G-কে বাদ দেওয়া তাই অসম্ভব। ১১ হাজার টাকারও কম দামের এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০ mAh ব্যাটারি-সহ একাধিক...
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রতিবছরই সেপ্টেম্বরে ফোনের নতুন মডেল লঞ্চ করে অ্যাপেল। এবারও তার অন্যথা হয়নি। এসেছে iPhone 17, iPhone 17 ও iPhone 17 max। একটা সময়ে মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে থাকা আইফোন কিন্তু এখন প্রায় সকলের পকেটেই। বহু মানুষই আছেন, যারা নেহাত শখের বসেই আইফোনের ফিল নিতে চেয়ে একবার কেনেন। তবে আইফোন প্রেমীদের সংখ্যাও কিন্তু কম নয়। প্রতিবছরই পুরনো ফোন বদলে আইফোনের লেটেস্ট মডেলটি কিনতে ভুল করেন না...
সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভরতা বেড়ে চলেছে। আর চলতি বছরে চর্চায় আসা Ring Mouse এরই প্রমাণ। এখন কাজের অবসর যাপনের রসদ হয়ে উঠেছে রিল, সোশাল মিডিয়া-রিল। কিন্তু দিনভর পরিশ্রমের পর স্ক্রল করার এনার্জি টুকুও থাকে না অনেক সময়। সেক্ষেত্রে আদর্শ এই Ring Mouse। আংটির মতো হাতে পরে নিয়ে স্ক্রল হুইলে টাচ করলেই একের পর এক রিল ভেসে উঠবে স্ক্রিনে।
একটা সময় অ্যাপলের যে কোনও গেজেট ছিল মধ্যবিত্তের আয়ত্তের বাইরে। কিন্তু সময়-পরিস্থিতি বদলেছে। এখন হাতে হাতে আইফোন, এয়ারপড বললে ভুল বলা হবে না। যারা অ্যাপেলের একাধিক গেজেট ব্যবহার করেন তাঁদের জন্য আদর্শ চলতি বছরে বাজারে Esr 3 in 1 charging station। এটি ব্যবহার করে একইসঙ্গে চার্জ দিতে পারবেন ফোন, এয়ারপড ও অ্যাপেল ওয়াচ।
ইন্টারনেটের যুগে ছুটির পরও অফিস সঙ্গে নিয়েই বাড়ি যেতে অনেককে। ঘুরতে গেলেও অফিসের কাজ, ডেডলাইন থেকে পুরোপুরি নিস্তার মেলে না। ফলে ভ্যাকেশন মোডেও ল্যাপটপ খুলে বসতে হয়। কিন্তু সেই সমস্যার সমাধান করে দিতে পারে Foldable bluetooth keyboard। মোবাইলের সঙ্গে কানেক্ট করে নিলেই কেল্লাফতে। ফোল্ডেবল হওয়ায় এটা ক্যারি করাও খুব সহজ। দামও আয়ত্তের মধ্যে।