ফের গোপনে বাগদান সারলেন হার্দিক? আঙুলের ঝলমলে হিরের আংটি দেখিয়ে মাহিকা বললেন…
কেন এমন জল্পনা নেটপাড়ায়?
নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। নতুন প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে রোম্যান্সে গদগদ হার্দিক পাণ্ডিয়া। টিম ইন্ডিয়ার তারকা মলদ্বীপ ঘুরতে গিয়ে মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন। তারপর থেকেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা। অনেকেই বলছেন, মাহিকার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন হার্দিক। আর যা নিয়ে এবার মুখ খুলেছেন লাস্যময়ী মডেল।
আরও পড়ুন:
হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন। এর আগে মাহিকার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায় ৫০ হাজার ফলোয়ারের মধ্যে হার্দিকের নাম দেখে দু’জনের সম্পর্কের জল্পনা বেড়েছিল। দীপাবলিতেও ভাইরাল হয় হার্দিক পাণ্ডিয়ার ছবি। মাহিকার সঙ্গে মিল রেখে লাল পোশাকে দু'জনকে একসঙ্গে দেখা যায়। তারপর নিজেই বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যার মধ্যে যেমন নিজের ছেলে অগ্যস্তর সঙ্গে ছবি ছিল, তেমনই ছিল মাহিকার সঙ্গে...
আরও পড়ুন:
প্রসঙ্গত, অস্কারজয়ী পরিচালক নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাস্ক’ ও উমঙ্গ কুমারের ‘পিএম নরেন্দ্র মোদি’ (২০১৯) ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা। এছাড়া বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে। বিখ্যাত ডিজাইনারদের পোশাকে দেখা যায় মাহিকাকে। ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ডের মতো জায়গা রয়েছে তাঁর ভ্রমণ তালিকায়।