ফের গোপনে বাগদান সারলেন হার্দিক? আঙুলের ঝলমলে হিরের আংটি দেখিয়ে মাহিকা বললেন…
কেন এমন জল্পনা নেটপাড়ায়?
নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। নতুন প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে রোম্যান্সে গদগদ হার্দিক পাণ্ডিয়া। টিম ইন্ডিয়ার তারকা মলদ্বীপ ঘুরতে গিয়ে মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন। তারপর থেকেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা। অনেকেই বলছেন, মাহিকার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন হার্দিক। আর যা নিয়ে এবার মুখ খুলেছেন লাস্যময়ী মডেল।
আরও পড়ুন:
মাহিকার অনামিকায় হিরের আংটি থেকেই জল্পনা শুরু। যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, মাহিকাকে নিয়ে পুজোপাঠ করছেন হার্দিক। তাঁকে হোম-যজ্ঞও করতে দেখা গিয়েছে। সালোয়ার কামিজে রয়েছেন মাহিকা। তাঁর মাথায় ওড়নার আচ্ছাদন। হার্দিক রয়েছেন পাঞ্জাবি-পাজামায়। দু'জনের এই 'বিশেষ' ছবি দেখে নেটিজেনদের মধ্যে জল্পনা, তাঁরা হয়তো নতুন জীবন শুরু করতে চলেছেন।
হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন। এর আগে মাহিকার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায় ৫০ হাজার ফলোয়ারের মধ্যে হার্দিকের নাম দেখে দু’জনের সম্পর্কের জল্পনা বেড়েছিল। দীপাবলিতেও ভাইরাল হয় হার্দিক পাণ্ডিয়ার ছবি। মাহিকার সঙ্গে মিল রেখে লাল পোশাকে দু'জনকে একসঙ্গে দেখা যায়। তারপর নিজেই বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যার মধ্যে যেমন নিজের ছেলে অগ্যস্তর সঙ্গে ছবি ছিল, তেমনই ছিল মাহিকার সঙ্গে...