বিধ্বস্ত মিরিকে মমতা, দুর্গতের দিকে বাড়িয়ে দিলেন হাত, দেখুন ছবি…
বুধবার রিভিউ মিটিং হবে বলে খবর।
নিম্নচাপের বৃষ্টি, হড়পা বানে বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। জনজীবন বিপর্যস্ত। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উত্তরবঙ্গে রয়েছেন। বিপর্যস্ত এলাকাগুলিতে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলছেন তিনি। নিজস্ব চিত্র
আরও পড়ুন:
প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। এই বিপর্যয়ে দার্জিলিংয়ের মিরিকে সব থেকে বেশি ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় রাস্তা, বহু জায়গায় নামে ধস। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরও মিলেছে। ওই এলাকার মানুষের পাশে থাকতে এদিন সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
আরও পড়ুন:
উল্লেখ্য, রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপর্যস্ত সেতু, রাস্তা, নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন। মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন। নিজস্ব চিত্র