স্পোর্টস হার্নিয়া সার্জারির পর সুস্থ সূর্যকুমার, কী এই রোগ? সতর্ক থাকবেন কীভাবে!
খেলোয়াড়দের পাশাপাশি যাঁরা শারীরিক ভাবে অত্যন্ত পরিশ্রমী, তাঁদেরও হতে পারে এই রোগ।
সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জার্মানির মিউনিখে তাঁর পেটের ডানদিকের নিচের অংশে স্পোর্টস হার্নিয়ার সফল অস্ত্রোপচার করিয়েছেন। এই রোগ খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে বেশি দেখা গেলেও, যাঁরা নিয়মিত ভারী জিনিসপত্র তোলেন, জিমে যান বা শারীরিকভাবে অত্যন্ত পরিশ্রমী হন, তাঁদের ক্ষেত্রে স্পোর্টস হার্নিয়ার ঝুঁকি থেকে যায়।