মহারাজের বাড়িতে সারা-আদিত্য, বাঙালি ভোজে হল অতিথি আপ্যায়ন, কী ছিল মেনুতে?
মেনুতে ছিল বাঙালি খাবার।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৭, ২০২৫, ১৯:০৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৭, ২০২৫, ১৯:০৯
১৯
কলকাতায় ছবির প্রচার সারার পাশাপাশি বৃহস্পতিবার মহারাজের বাড়ির অতিথি হয়েও যে আসছেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর, সেই খবর বুধবার রাতেই শোনা গিয়েছিল।
২৯
বৃহস্পতিবার সেই খবরে পড়ে সিলমোহর। কলকাতায় পা রেখেই প্রথমে পৌঁছে যান ইডেন গার্ডেন্সে। সেখানে বেঙ্গল প্রো লিগের ম্যাচ দেখার পাশাপাশি নিজেদের আপকামিং ছবি 'মেট্রো.. ইন দিনো'র প্রচার সারেন সারা ও আদিত্য।
ইডেনে তাঁদের স্বাগত জানান খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা সারেন তাঁরা। এরপর মহারাজের বাড়িতে গিয়ে পৌঁছন বিশেষ অতিথি হিসাবে।
৪৯
এর আগেও বহু তারকা ও বিশিষ্টজনেরা কলকাতায় মহারাজের বাড়ির বিশেষ অতিথি হিসাবে এসেছেন। সেই তালিকায় যোগ হল সারা ও আদিত্যর নামও।
Advertisement
৫৯
এদিন বিশেষ দুই অতিথির আপ্যায়নে সৌরভের বাড়িতে ছিল বিশাল ভোজের আয়োজন। পঞ্চব্যঞ্জন পদে সেজেছিল এদিন সারা ও আদিত্যর খাবারের থালা। ছিল এক্কেবারে বাঙালি খাবারের আয়োজন। শুধুই সৌরভ গঙ্গোপাধ্যায় নয় বরং তাঁর মা নিজে খাবার টেবিলে বসে থেকে অতিথিদের দেখভাল করেছেন।
কী কি ছিল মেনুতে? এদিন গঙ্গোপাধ্যায় পরিবারের বিশেষ অতিথির খাবারের থালা সেজেছিল কচুরি, ডাল, চিকেন, মাটন, চিংড়ি মাছ, ফিশফ্রাইয়ের মতো নানা আমিষ ও নিরামিষ পদ। এছাড়াও মহারাজের পছন্দের আলুপোস্তও এদিন ছিল মেনুতে সারা ও আদিত্যর জন্য। ছিল আম ও শেষপাতে ছিল মিষ্টি দই ও কমলাভোগ।
Advertisement
৭৯
সারার কলকাতা আসা ও মহারাজের বাড়ির অতিথি হওয়ার খবরে জল্পনা চলছিল যে হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে সারাকে। যদিও সেই নিয়ে কোনও রকম মুখ খোলেননি সারা।
৮৯
বৃহস্পতিবারের সন্ধ্যায় আলো ঝলমল ইডেন গার্ডেন্স। কারণ এদিন ক্রিকেটের নন্দন কাননে হাজির হয়েছিলেন বলিউডের দুই তারকা আদিত্য রায় কাপুর এবং সারা আলি খান। তাঁদের স্বাগত জানালেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।সারা আলি খান ও আদিত্যকে ফুলের বুকে দিয়ে স্বাগত জানান সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে তারকা দ্বয়ের হাতে তিনি তুলে দেন একটি বিশেষ স্মারক।
৯৯
ওই স্মারকে উল্লিখিত রয়েছে ইডেনের বহু ঐতিহাসিক ম্যাচের ইতিহাস। যা পেয়ে যারপরনাই খুশি হয়েছেন সারা-আদিত্য দু'জনেই।
দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের পর প্রথম রথযাত্রা। উন্মাদনা তুঙ্গে। ঢল নেমেছে ভক্তদের। এলাকায় শুরু উৎসব। রথযাত্রায় অন্য রূপ দেখল সৈকত নগরী। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
২৯
সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সোনার ঝাড়ু মুখ্যমন্ত্রী মন্দিরে দান করেছিলেন। তা দিয়েই সূচনা করলেন। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। প্রভুকে রথে তুলতে কাঁসর, করতাল বাজিয়ে কীর্তন শুরু করেন তাঁরা। রাস্তাজুড়ে তাঁরা কীর্তন করতে করতে যাবেন। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
৭০০ কোটির স্পনসরশিপ, ক্লাবের অংশীদারিত্ব, আল নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে কী কী পাচ্ছেন রোনাল্ডো?
প্রত্যেক বছর আনুমানিক ১৯৯৯ কোটি টাকা বেতন পাবেন রোনাল্ডো।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৭, ২০২৫, ১৩:২৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ২৭, ২০২৫, ১৩:২৭
১১০
আগামী মরশুমে আল নাসেরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে দু’বছরের চুক্তিতে সই করেছেন সিআর৭।
২১০
২০২৭ সাল পর্যন্ত সৌদির ক্লাবেই থাকবেন রোনাল্ডো। আল নাসেরের সঙ্গে নতুন চুক্তির কথা শেয়ার করে রোনাল্ডো লেখেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। আসুন একসঙ্গে ইতিহাস তৈরি করি।’
তবে কত অঙ্কের চুক্তি সই করেছেন পর্তুগিজ মহাতারকা? সেই নিয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে টকস্পোর্টস নামে এক ওয়েবসাইটের দাবি, প্রত্যেক বছর ১৭৮ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ১৯৯৯ কোটি।
৪১০
বার্ষিক বেতন ছাড়াও রোনাল্ডোর সঙ্গে আল নাসরের চুক্তিতে আরও বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হল চুক্তি সই করার বোনাস। প্রথম বছর ২৮৮ কোটি টাকা বোনাস পাবেন রোনাল্ডো। দ্বিতীয় বছরে এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ৪৪৬ কোটিতে।
৫১০
২০২২ সালে রোনাল্ডো আল নাসেরে যোগ দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে একবারও সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি আল নাসের। কিন্তু আগামী দু'বছরে যদি আল নাসের সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে ৯৪ কোটি টাকা বোনাস পাবেন সিআর সেভেন।
আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল নাসের চ্যাম্পিয়ন হলেও বড়সড় বোনাস পাবেন রোনাল্ডো। ৫ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৫৮ কোটি টাকা) বোনাস পাবেন। সঙ্গে যদি গোল্ডেন বুট জেতেন তাহলে আরও ৪৭ কোটি টাকা পাবেন রোনাল্ডো।
৭১০
সেঅর্থে ম্যাচ ফি দেওয়া হবে না রোনাল্ডোকে। তবে তিনি যদি গোল করেন, তাহলে ৯৪ লক্ষ টাকা পাবেন। গোলে অ্যাসিস্ট করলে পাবেন ৪৭ লক্ষ টাকা। দ্বিতীয় বছরে এই দু'টি অঙ্কের পরিমাণ বাড়বে ২০ শতাংশ করে।
৮১০
টকস্পোর্টসের খবর অনুযায়ী, এবার আল নাসেরর অংশীদারিত্বও দেওয়া হয়েছে রোনাল্ডোকে। ক্লাবের ১৫ শতাংশ শেয়ার পেয়েছেন সিআরসেভেন। ওই শেয়ারের আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ৩৮৮ কোটি টাকা।
৯১০
রোনাল্ডোর প্রাইভেট জেটের যাবতীয় খরচ মেটাবে আল নাসের। সেই খরচের পরিমাণ বার্ষিক ৪ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪৭ কোটি টাকা।
১০১০
খেলার পাশাপাশি রোনাল্ডোকে মোটা অঙ্কের স্পনসরশিপের আশ্বাসও দেওয়া হয়েছে আল নাসেরের চুক্তিপত্রে। প্রতি বছর ৬০ মিলিয়ন পাউন্ডের স্পনসরশিপ দেওয়া হবে সিআরসেভেনকে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা আনুমানিক ৭০০ কোটি টাকা।