বহু যুদ্ধের নায়ক, ‘বুড়ো’ মিগের ঐতিহাসিক অবসরে আকাশ-যুদ্ধের পটভূমি প্রস্তুত বায়ুসেনার
অনুষ্ঠানে দেখানো হবে কীভাবে মিগ ২১ যুদ্ধবিমান শত্রু বিমানগুলিকে ধ্বংস করেছিল।
আরও পড়ুন:
রবিবার বায়ুসেনার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, মিগ-২১ ছিল দেশের গর্ব, একদা বায়ুসেনার মেরুদণ্ড। বহু অভিযানে সে নেতৃত্ব দিয়েছে। এটি নিছক যুদ্ধবিমান ছিল না, বরং সাহস, নিষ্ঠা ও নির্ভীক চেতনার প্রতীক ছিল। মিগ জমানায় ভারতের আকাশ ছিল শত্রুর কাছে দুর্ভেদ্য। মিগের ইঞ্জিন স্তব্ধ হলেও ইতিহাস তার গর্জন স্মরণ রাখবে। সকল ভারতীয়ের হৃদয়ে অমর হয়ে থাকবে মিগের বীরত্ব।