যৌনগন্ধী মন্তব্য থেকে একত্রবাসের বিতর্ক, বছরভর চর্চায় এই ১০ রিয়ালিটি শো
দেখে নিন তালিকা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সম্পর্ক নিয়ে নানা মতামত নিজেদের শোয়ে খোলা মনে দিলেও দর্শক তা একেবারেই ভালোভাবে গ্রহণ করেননি। সম্পর্কে থাকলে কারও সঙ্গে ঘনিষ্ঠ হওয়া যায় না বা স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই এরকম মন্তব্য করেন টুইঙ্কল ও কাজল। তাঁদের শো 'টু মাচ উইদ কাজল অ্যান্ড টুইঙ্কল' শো নিয়ে নিন্দার মুখে পড়েছিলেন দুই অভিনেত্রী।
'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর মতো শো যা কিনা প্রথমে একটি মনোরঞ্জনের শো হলেও পরে তা রীতিমতো বিতর্কে জরায় এবং সঞ্চালকেরা বাধ্য হন এই শো বন্ধ করতে। এই শোয়ে মা-বাবাকে নিয়ে যৌনগন্ধী মন্তব্য করে ও দিব্যাঙ্গদের নিয়ে মন্তব্য করায় নিন্দার মুখে পড়েছিল এই শো। জয়দীপ অহলওয়াট ও সময় রায়না এই কারণে বিরাগভাজন হয়েছিলেন দর্শকের।