সঞ্জয় গান্ধী থেকে বিজয় রূপানি, বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় রাজনীতিবিদ
এক নজরে দেখে নিন অতীতের অ্যালবাম।
আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলট-পালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। মৃতের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। তবে এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও বহু ভারতীয় রাজনীতিবিদের মৃত্যু হয়েছে আকাশ দুর্ঘটনায়। এক নজরে দেখে নেওয়া যাক তালিকা।