ইমোজির ভুল প্রয়োগে জীবন ঘেঁটে ঘ! বিশ্ব ইমোজি দিবসে জেনে নিন কোনটার কী অর্থ
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম থেকে ফেসবুক, সব সোশাল প্ল্যাটফর্মেই ইমোজি ব্যবহার এখন জলভাত।
হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট কিংবা টেক্সট মেসেজ করলেও মনের ভাব ব্যক্ত করতে ইমোজির জুড়ি মেলা দায়। ইমোশনের ইমো আর ইমেজের জি মিশেই হয়ে গিয়েছে। দারুণ এই কম্মটি চালু করে জাপান ১৯৯৭ সালে। একে একে প্রায় সব মোবাইল কোম্পানিই নেমে পড়ে মাঠে। শুরু হয় ইমোজির বিবর্তন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম থেকে ফেসবুক, সব সোশাল প্ল্যাটফর্মেই ইমোজি ব্যবহার এখন জলভাত। কিন্তু সব ইমোজির মানে জানেন? বিষয় বা পরিস্থিতির সঙ্গে ঠিক...
আরও পড়ুন:
আরও পড়ুন:
আজ্ঞে হ্যাঁ (head shaking vertically)- কাউকে কোনও ব্যাপারে সম্মতি দেওয়া মোটেই চাট্টিখানি কথা নয়। অনেকে ভেবে-চিন্তে অবশেষে আমরা মৃদু হাসিতে উপর-নীচে মাথা হেলিয়ে সম্মতি দিয়ে থাকি। তথ্য বলছে, কাওকে সম্মতি প্রদানে এই ইমোজিটি ব্যবহার করা হয়ে থাকে। ইমোজিটি সাধারণত উপর-নীচ মাথা হেলিয়ে ভাবপ্রকাশ করে, যা সাধারণত 'হ্যাঁ' বা 'সম্মতি' বোঝায়।
দ্বিমত ছিল, আছে, থাকবে (Head Shaking Horizontally emoji)- অন্যের কথায় সবসময় সহমত হওয়া যায় না। প্রায়শই আমরা কারও সঙ্গে সহমত হতে না পারলে মাথা এপাশ ওপাশ নাড়িয়ে দ্বিমত প্রকাশ করি। এই ইমোজিটি এপাশ-ওপাশ মাথা নাড়িয়ে নিজের দ্বিধা প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে। কারও সঙ্গে সহমত হতে না পারলে ডিজিটাল যোগাযোগে নির্দ্বিধায় এই ইমোজি ব্যবহার করতে পারেন।
সুন্দরী হতে সেলুনে ঢুকেছি (person in steamy room)- শরীর ও মনের ক্লান্তি দূর করতে সেলুনে ঢুকেছেন? মনোরম পরিবেশে ম্যাসাজ বা স্পা করাবার মজাই আলাদা। আর এই অনুভূতি বন্ধুকে জানাতে হলে একটা ইমোজিই যথেষ্ট। এই ইমোজিটি সাধারণত ব্যবহার করেন সেলুন বা স্পা-এ থাকা মহিলা। নিজের মনের আরাম ও অনুভূতি জানাতে মহিলারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই ইমোজি।