লোকালয়ের কাছেই বাঘ! গভীর পায়ের ছাপ ঘিরে বাড়ছে শঙ্কা, রইল সেই ছবি
আতঙ্কে কাঁটা স্থানীয়রা, কড়া নজর রাখছেন বনকর্মীরা
ফের বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়। সোমবার এলাকার ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা! আজ মঙ্গলবার একইভাবে বেশ কয়েকটি বাঘের ছাপ দেখা যায়। একেবারে গভীর সেই ছাপ। এরপরেই গোটা এলাকায় সতর্ক অবস্থান নিল বনদপ্তর। জঙ্গল লাগোয়া অঞ্চলে কোনও গ্রামবাসীকে যেতে দেওয়া হচ্ছে না। একেবারে কড়া নজর রাখছেন বনকর্মীরা।