জমজমাট পার্টি, প্রীতির সঙ্গে সেলফি, শ্রেয়সকে পাশে নিয়েই বড় আপডেট দিলেন পাঞ্জাব মালকিন
পাঞ্জাব অধিনায়ককে নিয়ে কী বললেন প্রীতি?
এই মুহূর্তে প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন শ্রেয়স আইয়ার। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন। সেই শ্রেয়স ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কবে মাঠে ফিরবেন তিনি, এ ব্যাপারে অনেকেরই কৌতূহল। এই পরিস্থিতিতে শ্রেয়সের স্বাস্থ্যের আপডেট জানালেন পাঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা।
সম্প্রতি শ্রেয়স আইয়ারকে দেখা যায় শশাঙ্ক সিংয়ের জন্মদিনের পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা, অভিনেতা ডিনো মোরিয়া-সহ একাধিক তারকা। সম্প্রতি শ্রেয়স আইয়ারকে দেখা যায় শশাঙ্ক সিংয়ের জন্মদিনের পার্টিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা, অভিনেতা ডিনো মোরিয়া-সহ একাধিক তারকা। জমজমাট সেই পার্টিতে তাঁরা সেলফিও তোলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। এই সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এই ফরম্যাটে অনেকদিন সুযোগ পাননি তিনি। তাই মনে করা হচ্ছে, হয়তো আইপিএলে মাঠে ফিরবেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। আর এই আবহেই ভাইরাল শ্রেয়সের মেজাজ হারানোর ভিডিও।