সংসার জীবনে মন দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনে একবিন্দুও খামতি রাখবেন না দিলীপ। বলেন, "পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে সেই কাজ করব। বাংলায় পরিবর্তন আনব।"
Advertisement
৭১০
'দাবাং' নেতার বিয়ে নিয়ে সকলের আগ্রহের অন্ত নেই। মধুচন্দ্রিমায় কোথায় যাবেন তিনি? তা নিয়ে সকলের হাজারও কৌতূহল। দিলীপ বলেন, "৪০-৪২ বছর ধরে ঘুরছি। ঘোরাটা আমার নেশার মতো।" বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সাফ জানান, দেশে অনেক সুন্দর জায়গা আছে। তাই বিদেশে যাচ্ছেন না দু'জনে।
৮১০
ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে সারেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। বিয়েতে আমন্ত্রিতর সংখ্যা ছিল সীমিত। মোটে ৩০ জন। বিয়েবাড়ির ভোজে সম্পূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, কাতলা মাছের কালিয়া, চাটনি, আইসক্রিম।
৯১০
২০২১ সালে ইকো পার্কে প্রথম দেখা। উত্তর কলকাতা শহরতলির বিজেপি পর্যবেক্ষক রিঙ্কুর সঙ্গে সেখানেই আলাপ। রাজনীতির ময়দানে কাঁধে কাঁধ দিয়ে লড়াইয়ের ফাঁকে মন দেওয়া নেওয়া। 'দাবাং' নেতার 'বোল্ডনেস' মুগ্ধ করেছিল রিঙ্কুকে। বিয়ের প্রস্তাব তিনিই দিয়েছিলেন। প্রেমে হাবুডুবু খেলেও কোনও উত্তর দেননি দিলীপ। মাসতিনেক সময় চেয়ে নেন। তারপরই ছাঁদনাতলায় যাওয়ার সিদ্ধান্ত জানান।
১০১০
বিবাহবিচ্ছিন্না। এক সন্তানের মা রিঙ্কু। প্রথম বিয়ের ক্ষত ভুলে দ্বিতীয়বার মায়ের সংসার জীবনে পা রাখার সিদ্ধান্তকে স্বাগত জানান রিঙ্কুর বছর পঁচিশের ছেলে। তবে বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন তিনি। তাই সশরীরে মায়ের বিয়েতে যোগ দেওয়া হয়নি তাঁর।
বুড়ো বয়সে…! দিলীপের আগেও বেশি বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন বঙ্গের বহু নেতা, রয়েছে মজার গল্পও
প্রেম মানে না বয়সের বেড়াজাল।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৫, ২১:১৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৫, ২১:১৩
১৮
প্রেম মানে না কোনও বাধা, মানে না কোনও বিরোধ, মানে না কোনও বয়সের বেড়াজাল। সেকারণেই দিলীপ ঘোষের মতো দোর্দণ্ডপ্রতাপ, 'রাফ অ্যান্ড টাফ' নেতাও ষাটের পরে বিয়ে করার কথা ভাবতে পারেন। হাজার বাধা বিপত্তি উড়িয়ে, রাজনৈতিক কেরিয়ার ঝুঁকির মধ্যে ফেলে প্রিয় মানুষটার সঙ্গে দিন কাটানোর কথা ভাবতে পারেন।
২৮
দিলীপ ঘোষ প্রথম নন, এর আগে বহু নেতা সমাজ এবং রাজনৈতিক মহলের তোয়াক্কা না করে বেশি বয়সে গিয়ে বিয়ের পিড়িতে বসেছেন। তালিকাটা বেশ লম্বা।
দিলীপের মতোই এক বৈশাখে বিয়ের পিড়িতে বসেছিলেন কংগ্রেসের দাপুটে নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সী। সালটা ১৯৯৪। দীপা দাশমুন্সী ততদিনে প্রতিষ্ঠিত অভিনেত্রী। তবে তাঁর ফিল্মি কেরিয়ার পড়তির দিকে। একপ্রকার গোপনে সেবার পয়লা বৈশাখ বিয়ে সারেন প্রিয়রঞ্জন-দীপা। প্রিয়র বয়স ততদিনে পঞ্চাশ পেরিয়েছে। সেটা ছিল দীপার দ্বিতীয় বিয়ে। শোনা যায়, গোপনে তাঁদের প্রেমপর্ব দীর্ঘদিন চলেছিল। বিয়েটাও হয়েছিল নাটকীয়ভাবে। মজার কথা হল, এই বিয়ের পর প্রিয় এবং দীপা দুজনের রাজনৈতিক জীবনেই...
৪৮
প্রিয়রঞ্জনের সঙ্গী আরও এক দাপুটে কংগ্রেস নেতা সোমেন মিত্রর বিয়েটাও কম নাটকীয় নয়। সোমেন মিত্র পঞ্চাশ পেরোনোর পর অনেকেই ধরে নিয়েছিলেন 'ছোড়দা' হয়তো আর বিয়ে করবেন না। সোমেন চিরকুমার থেকে যাবেন, সেটা মোটামুটি কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত সকলের মনে ধারণা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। সেই ধারণা আচমকা ভেঙে দিয়ে চমকপ্রদভাবে শিখা চৌধুরীকে বিয়ে করেন সোমেন। শিখার এটা দ্বিতীয় বিয়ে ছিল। সোমেন ততদিনে কংগ্রেসি রাজনীতিতে প্রতিষ্ঠিত।...
৫৮
বেশি বয়সে বিয়ের এই তালিকায় রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়েরও। বেশ কিছুদিন অভিনেত্রী নয়না দাসের সঙ্গে সম্পর্কে থাকার পরে তাঁকে বিয়ে করেন। এখন দুজনেই রাজনীতির ময়দানে। এঁরা সবাই জীবনসঙ্গী বাছেন পঞ্চাশের পার হয়ে। দুজনেই এখন সফল রাজনীতিবিদ। সুদীপ সাংসদ, নয়না বিধায়ক।
কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দ্বিতীয় বিয়েটাও হয় ষাটের পরেই। প্রথম স্ত্রী অর্পিতা চৌধুরীর মৃত্যু হয় ২০১৯ সালে। সে বছরই নির্বাচনী হলফনামায় তিনি দ্বিতীয়বার বিয়ের কথা স্বীকার করেন। অধীর হলফনামায় জানান, অতসী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। অধীরের সঙ্গে অর্পিতার সম্পর্কের টানাপোড়েন, এবং অধীর-অতসীর সম্পর্ক নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে সেসময়। অর্পিতার সঙ্গে অধীরের যখন বিয়ে হল, তখন তাঁর বয়স ৬৩।
৭৮
লক্ষ্মণ শেঠ। বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র। সিপিএম হয়ে বিজেপি ঘুরে লক্ষ্মণ এখন কংগ্রেসে। তবে এখানে সেটা চর্চার বিষয় নয়। চর্চার বিষয় হল লক্ষ্মণ শেঠের দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের মৃত্যুর বেশ অনেক বছর পরে ফের বিয়ের পিড়িতে বসেন তিনি। সত্তর পেরোনোর পর মানসী দেকে বিয়ে করেন তিনি। তাঁর বিয়ে নিয়ে নাকি অসন্তুষ্ট ছিলেন লক্ষ্মণের প্রথম পক্ষের দুই সন্তান।
৮৮
এদের বাইরে সর্বভারতীয় স্তরের বহু নেতা বেশি বয়সে বিয়ের নজির গড়েছেন। সেই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারি বিয়ে করেন ৮৮ বছর বয়সে। ৭৩ বছর বয়সে বিয়ে করেন এনটি রামা রাও। দিগ্বিজয় সিং বিয়ে করেন ৬৯ বছর বয়সে। মুলায়ম সিং যাদব বিয়ে করেন ৬৪ বছর বয়সে। সীতারাম ইয়েচুরি ৬৩ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বৃষ্টির সঙ্গে ঝোড়ে হাওয়া চলে শহরের বুকে। হঠাৎ বৃষ্টিতে অফিস ফেরত অনেকেই ভিজে। গরমের হাসফাঁস অবস্থা থেকে মুক্তি সাময়িক মুক্তিতে খুশি প্রত্যেকেই।
৪৭
'কমল মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে...', ধমকা হাওয়া ও বৃষ্টি থেকে বাঁচতে সঙ্গীর বাহুতে ধরা। এক ছাতার তলে যুগল।
৫৭
বেশ কয়েরদিন ধরেই গরমে হাঁসফাঁস করছিল শহর কলকাতা। পূর্বাভাস ছিল বৃষ্টিতে ভিজবে কলকাতা। তা সত্যিই করে সন্ধ্যায় ভিজল শহর। ঝমঝমিয়ে বৃষ্টিতে নামে কলতাকাতায়।
সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্বাভাস ছিল বৃষ্টির সঙ্গে সঙ্গে নামবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ও শুক্রবার কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা ছিল। তা সত্যি হল।
৭৭
বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই নেমেছে কলকাতার তাপামাত্রা। রাতে ঠান্ডা আবহাওয়াই থাকবে। তবে শুক্রবার সকাল থেকে ফের চড়তে পারে তাপমাত্রা।