সিএসকে-মুম্বই-কেকেআর, IPL-এর সফলতম তিন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ, তালিকায় কারা?
তালিকায় রয়েছেন রাহানে থেকে ভাজ্জিরা।
রবিন উথাপ্পা: আইপিএল কেরিয়ারে তিনটি সফল ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর হাতেখড়ি হয়। ২০১৪-১৯ পর্যন্ত তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ২০২১-২২ সালে চেন্নাই সুপার কিংসে খেলে অবসর নেন তিনি। ২০১৪ সালে কমলা টুপিও জেতেন। ২০৫টি আইপিএল ম্যাচে ৪৯৫২ রান রয়েছে তাঁর। গড় ২৭.৫১। স্ট্রাইকরেট ১৩০.৩৫। ২৭টা হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
আরও পড়ুন:
অজিঙ্ক রাহানে: ২০০৮-০৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন তিনি। চেন্নাইয়ে খেলেছিলেন ২০২৩-২৪ মরশুমে। ২০২২ সালে একবছরের জন্য কেকেআরে এসেছিলেন। গত মরশুমে নাইটদের ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ রান করলেও সফল হয়নি তাঁর দল। আসন্ন মরশুমেও তাঁকে দেখা যাবে কেকেআরে। সব মিলিয়ে ১৯৮টি আইপিএল ম্যাচে ৫০৩২ রান করেছেন। যার মধ্যে ২টি সেঞ্চুরি, ৩৩টি হাফসেঞ্চুরি। গড় ৩০.২৫। এবারের মিনি নিলাম থেকে যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কেকেআর। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা,...
পীযূষ চাওলা: এই লেগ স্পিনারের নামের পাশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানান রেকর্ড। আইপিএলের ইতিহাসে তিনবার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ভারতের হয়ে সংক্ষিপ্ত কেরিয়ার সত্ত্বেও, চাওলা টিম ইন্ডিয়ার হয়ে দু’টি বিশ্বকাপ জিতেছেন, ২০০৭ এবং ২০১১ সালে। আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (২০১৪-১৯), চেন্নাই সুপার কিংস (২০২০) এবং মুম্বই ইন্ডিয়ান্সে (২০২১, ২০২৩-২৪) চুটিয়ে খেলেছেন তিনি। নাইটদের হয়ে শিরোপাও জিতেছেন। সব মিলিয়ে ১৬৫ ম্যাচে ১৫৭ উইকেট রয়েছে...
আরও পড়ুন:
টিম সাউদি: আসন্ন মরশুমে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসারকে বোলিং কোচ হিসাবে নিয়োগ করেছে কেকেআর। ৩৬ বছর বয়সি এই তারকা ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে কেকেআরে খেলেছেন। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড দলের সদস্য ২০১১ সালে খেলেছিলেন চেন্নাই সুপার কিংসে। মুম্বইয়ে তিনি ছিলেন ২০১৬-১৭ সালে। সব মিলিয়ে ৪৩ আইপিএল ম্যাচে ৩১ উইকেট পেয়েছেন এই কিউয়ি তারকা।