‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর RG Kar’, পথে নামল টলিউড
আর জি কর কাণ্ডের প্রতিবাদে কারা এলেন? দেখুন অ্যালবাম।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ২১:৩৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৪, ২১:৩৩
১৯
আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। শিল্পীরা যে যাঁর মতো করে প্রতিবাদে নেমেছেন। রবিবার আবারও সিনে পরিবার পথে নামল।
২৯
আর জি কর কাণ্ডে তারকাদের প্রতিবাদ নিয়ে নেটপাড়ার একাংশ নিত্যদিন কটাক্ষ করে যাচ্ছে। নিন্দুক-সমালোচকদের কাঁচকলা দেখিয়ে পথে নেমে আবারও বিচার চাইলেন শিল্পীরা।
এদিকে মায়ের শেষকৃত্য সেরেই আন্দোলনে যোগ দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এ দিনের সমাবেশ যতটা তারকাখচিত ততটাই মানবিক। খান্নায় এসে যোগ দেন কমলেশ্বর মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত এবং আরও অনেকে।
আর জি কর কাণ্ডে দ্রুত অপরাধীকে খুঁজে বের করে কড়া শাস্তির দাবি করলেন আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, পাওলি দাম, অঞ্জন দত্তদেরও দেখা গেল।
৯৯
'আবার প্রলয়' সিরিজে নারী পাচার চক্রের পর্দাফাঁসের ঘটনা দেখিয়েছিলেন রাজ চক্রবর্তী। রবিবার প্রতিবাদী মিছিলেও পরিচালক-বিধায়কের সঙ্গে পা মেলালেন শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতর কথায়, "এ ভাবেই আন্দোলন চলতে থাকুক। যত দিন না সমাজ অন্যায়মুক্ত হয়।" রাজের দাবি, "প্রত্যেক নারীর সুরক্ষা চাই। যাতে আর কোথাও আর জি কর কাণ্ড না ঘটে।"
রবিবার ছিল ডুরান্ড কাপের ডার্বি। আর জি কর কাণ্ডের প্রতিবাদে গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা করে দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের সমর্থকরা
২৯
আচমকা শনিবার দুপুরে বাঙালির বড় ম্যাচ বাতিল করে ডুরান্ড কর্তৃপক্ষ। অতিরিক্ত পুলিশ কমিশনার (বিধাননগর জোন) অনীশ সরকার জানান, ৬০-৬২ হাজার দর্শকের নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”
আর জি করে নৃশংস ঘটনার প্রতিবাদ মিছিলে শামিল হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। পথে নেমে সাফ জানিয়ে দিলেন, দোষীদের শাস্তি চাই।
৪৯
ফুটবলপ্রেমীরা সিদ্ধান্ত নেন, ডার্বি না হলেও শহরের রাজপথে প্রতিবাদ জারি রাখবেন তাঁরা। সেই মতোই রবিবার বিকেলে যুবভারতীতে জমায়েত হওয়ার সিদ্ধান্ত নেন।
৫৯
যুবভারতী চত্বরে ১৬৩ ধারা ঘোষণা করে পুলিশ। তা সত্ত্বেও ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের পতাকা হাতে হাজির হন প্রতিবাদ কর্মসূচিতে। প্রতিবাদী জনতার উপরে লাঠি চালানোর অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে।
স্টেডিয়াম চত্বরে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। প্রতিবাদীদের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়।
৭৯
পুলিশি লাঠিচার্জের মুখে পড়ে আহত হন মোহনবাগান সমর্থক সুধীন পাল। তবে বৃষ্টি, পুলিশি লাঠিচার্জ মাথায় নিয়েও প্রতিবাদ চালিয়ে যান শয়ে শয়ে মানুষ।
৮৯
বিক্ষোভে শামিল হয়ে ক্ষোভ উগরে দেন ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তিনি প্রশ্ন তোলেন, ফুটবল দেখতে গিয়ে কেন আটক হবেন ক্রীড়াপ্রেমীরা? কেন গ্রেপ্তার করা হবে তাঁদের?
৯৯
তবে আর জি করের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একজোট হয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা, তাতে আপ্লুত মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। সকল ক্রীড়াপ্রেমীকে তিনি ধন্যবাদ জানান।
RG Kar কাণ্ডের প্রতিবাদে রাস্তায় প্রসেনজিৎ, পথে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারাও
প্রতিবাদে ফুঁসছে সবমহল।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৪, ২১:১৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৪, ২১:১৮
১৫
আর জি করে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের প্রতিবাদে শুক্রবার পথে নামেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা। এঁদের সঙ্গেই যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
২৫
সাদা শার্টের উপরে কালো ব্যাজ পরে প্রতিবাদ মিছিলে যোগ দেন প্রসেনজিৎ। শুধু তিনি নন টোটা রায়চৌধুরী, অরিন্দম শীল, বিক্রম ঘোষরাও ছিলেন এদিনের মিছিলে।