রিসেপশনে দীপিকাকে নকল! বিয়ের সাজে কেমন লাগল পত্রলেখা ও রাজকুমারকে? দেখুন ছবি
দীপিকা-রণবীরের মতো পত্রলেখা ও রাজকুমার রাওয়ের বিয়ের পোশাক তৈরি করেছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ।
১১ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর অবশেষে সোমবার চণ্ডীগরে বিয়ে করলেন রাজকুমার রাও ও পত্রলেখা। বিয়ের পোশাকে বাংলায় রাজকুমারকে প্রেম নিবেদন করে অনুরাগীদের মন জয় করে ফেললেন পত্রলেখা। তবে পত্রলেখার রিসেপশনের সাজ নিয়ে শুরু হল গুঞ্জন। নিন্দুকরা বলছেন, পত্রলেখা নাকি দীপিকা পাড়ুকোনকে নকল করেই রিসেপশনে সেজেছেন। রাজকুমার রাওয়ের রিসেপশনে হাজির ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল। ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম