বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’! রণবীর থেকে অক্ষয়-অর্জুন, কে কত পারিশ্রমিক পেয়েছেন?
বড় পর্দায় চুটিয়ে ব্যবসা করছে রণবীর-অক্ষয়ের ‘ধুরন্ধর’।
মুক্তির আগে বহু বিতর্ক পেরিয়ে ৫ ডিসেম্বর বড়পর্দায় এসেছে 'ধুরন্ধর'। রণবীর সিং ছাড়াও এই ছবিতে সবকটি চরিত্রে নজর কেড়েছেন আর মাধবন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল প্রমুখ। বিশেষভাবে দর্শকের নজর কেড়েছেন অক্ষয় খান্না।। ইতিমধ্যেই ছবির বক্স অফিস কালেকশন রীতিমতো চোখে পড়ার মতো। সুপারডুপার হিট এই ছবিতে কোন অভিনেতা কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?