রোহিতের গ্যারেজে নতুন টেসলা, সঙ্গী হচ্ছে আরও দুই বিলাসবহুল গাড়ির, নম্বরেও চমক
গাড়িটি প্রযুক্তিগত দিক থেকেও অনেক উন্নত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৫, ১৮:৩৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৫, ১৮:৩৫
১৭
গত দেড় দশকে ক্রিকেটের বিশ্বসেরা তারকাদের মধ্যে উচ্চারিত হয় রোহিত শর্মার নাম। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনারের রেকর্ডও ঈর্ষণীয়। ভারতের প্রাক্তন অধিনায়কের গ্যারেজে এবার যুক্ত করেছেন নতুন গাড়ি।
২৭
কী সেই গাড়ির মডেলের নাম? উত্তর হল, টেসলা মডেল ওয়াই (Tesla Model Y)। সম্প্রতি যা নিয়ে একটি ভিডিও ভাইরাল।
টেসলা মডেল ওয়াই ইলেকট্রিক এসইউভি কিনে আবারও শিরোনামে রোহিত। মুম্বইয়ের রাস্তায় এই বৈদ্যুতিক গাড়ি চালাতে দেখা গিয়েছে তাঁকে। গাড়ির নম্বর ৩০১৫। রোহিতের কন্যা ও পুত্রের জন্মতারিখের সমন্বয় রেখেই এমন নম্বর বাছা রয়েছে। রোহিতের আরও দু'টি প্রিয় গাড়ি Lamborghini Urus SE। এই গাড়িতেও একই নম্বর ব্যবহৃত হয়েছে। সামাইরার জন্ম ৩০ ডিসেম্বর। আহানের ১৫ নভেম্বর।
৪৭
রোহিতের নতুন গাড়ি দু'টি ভেরিয়েন্ট পাওয়া যায়। ১) লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভ। ২) রিয়ার-হুইল ড্রাইভ। প্রথম ভেরিয়েন্টের দাম ৬৭.৮৯ লক্ষ টাকা। অন্যটির মূল্য ৫৯.৮৯ লক্ষ টাকা। দু'টি ভেরিয়েন্টই মডেল ওয়াইকে বাজারে সবচেয়ে মহার্ঘ করে তুলেছে।
Advertisement
৫৭
স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট মাত্র ৫.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছায়।
টেসলা মডেল ওয়াইয়ের গাড়ি প্রযুক্তিগত দিক থেকেও অনেক উন্নত। এই গাড়িতে রয়েছে ১৫.৪-ইঞ্চির সেন্ট্রাল টাচস্ক্রিন। ৮ ইঞ্চির রিয়ার ডিসপ্লে। এটি মূলত পিছনে বসা যাত্রীদের জন্য ব্যবহৃত হয়। এই গাড়িতে মিউজিক সিস্টেমও অসাধারণ। অডিও সিস্টেমে রয়েছে ৯টি স্পিকার।
Advertisement
৭৭
এই গাড়িতে উঠতে গিয়েই স্ত্রী রীতিকাকে জড়িয়ে ধরেন রোহিত। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
শাহরুখকন্যা থেকে ভিকি, কার্তিক-বলিউডের এই তারকাদের সম্পত্তির পরিমাণ কত জানেন?
জেনে নিন কোন তারকা কত সম্পত্তির মালিক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৫, ১৭:৩৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৫, ১৭:৩৫
১৭
তারকাদের হাঁড়ির খবর জানার জন্য উদগ্রীব থাকেন দর্শক-অনুরাগীরা। তাঁদের রোজনামচা জানার কৌতূহলের পাশাপাশি তাঁদের ছবিপিছু পারিশ্রমিক এবং তাঁদের সম্পত্তির পরিমাণ জানার ইচ্ছাও তাঁদের মনে রয়েছে। এই তালিকায় প্রথমেই বলা যায় এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের নাম। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটির কাছাকাছি। শোনা যায় প্রতিটি ছবির পারিশ্রমিক হিসাবে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা নেন তিনি। শুধু তাই নয় অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের...
২৭
অনেকের মনেই কৌতূহল জন্মায় যে শাহরুখকন্যা সুহানা খানের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা বা তিনি নিজে কত কোটি টাকার সম্পত্তির মালিক? এক্ষেত্রে বলা যায় সুহানা ১৩-১৪ কোটি টাকার সম্পত্তির অধিকারী। অন্যদিকে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সুহানা। ডেবিউ ছবি 'কিং'-এ বাবা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা।
বলিউডের স্বনামধন্য আরও এক অভিনেতা ভিকি কৌশলের ২০২৫ সালে মোট সম্পত্তির পরিমাণ ১৪০ কোটি টাকা। শোনা যায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪১ কোটি টাকা।
৪৭
সইফপুত্র ইব্রাহিম আলি খান অভিনয় করেছেন এখনও পর্যন্ত দু'টি ছবিতে। কিন্তু ইব্রাহিম মোট কত পরিমাণ সম্পত্তির অধিকারী তা নিয়ে শোনা যায় যে, সইফপুত্রের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০-৫০ কোটি টাকা।
৫৭
অভিনয়ের পাশাপাশি সমানতালে তিনি নিজে একজন 'বিজনেস ওম্যান'। তিনি আর কেউ নন অভিনেত্রী কৃতি স্যানন। এছাড়াও 'ব্লু বাটারফ্লাই' নামে নিজের একটি প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর। এবং তাঁর নিজস্ব ব্র্যান্ডের নাম 'হাইফেন'। সব মিলিয়ে অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮২ কোটি টাকা।
সইফকন্যা সারা আলি খান অভিনয় জীবন শুরু করেছিলেন ২০১৮ সালে। শোনা যায়, প্রতি ছবিতে অভিনয়ের পারিশ্রমিক বাবদ ৩ কোটি টাকা নাকি নেন সারা। শোনা যায় অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ ৫০-৫৫ কোটি টাকা।
৭৭
বলিউড ও দক্ষিণী ছবি উভয় জায়গাতেই সমানতালে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। ন্যাশনাল ক্রাশের সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। উল্লেখ্য ছবি প্রতি ৪থেকে প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন রশ্মিকা। ছবি: ইনস্টাগ্রাম।
পুরুষদেরও হয় মেনোপজ! ব্যাপারটা কী? রিয়ালিটি শোয়ে ব্যাখ্যা দিলেন সইফ-অক্ষয়
পুরুষেরও যে 'মনোপজ' হয়, তা অনেকেই জানেন না।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৫, ২২:৩৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১০, ২০২৫, ২২:৩৮
১৯
'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল' একটি জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো। বলিউড অভিনেত্রী কাজল এবং টুইঙ্কল খান্না এই জনপ্রিয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত এই টক শো-তে বলিউডের তারকারা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অনেক অজানা ও 'আনফিল্টারড' কথা প্রকাশ্যে আনেন।
২৯
সম্প্রতি একটি অনুষ্ঠানে অক্ষয়কুমার ও সাইফ আলি খানের সঙ্গে আড্ডায় উঠে এল 'মেনোপজ' নিয়ে ভিন্নধর্মী এক আলোচনা। অভিনেত্রী টুইঙ্কল প্রশ্ন তোলেন, 'পুরুষেরাও কি মেনোপজ বিষয়টি নিয়ে ভাবেন? পুষদেরও কি মনোপজ হয়?' টুইঙ্কলের সুরে কাজলও বলেন, 'পুরুষেরাও নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময়ে এ অবস্থায় মধ্যে দিয়ে যান? এজন্যই কি অ্যান্ড্রোপজ ফেস করতে হয় প্রত্যেক পুরুষকে?'
'মেনোপজ' শব্দটা শুনলেই সাধারণত মহিলাদের কথা মাথায় আসে। তবে পুরুষেরও যে মেনোপজ হয়, তা অনেকেই জানেন না।
৪৯
সাধারণত ৪০ থেকে ৫০ বছরের মহিলাদের টানা এক বছর পিরিয়ড না হলে, ঋতু বন্ধ হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। মহিলাদের ডিম্বাশয় নিষ্কিয় হয়ে পড়ার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে।
৫৯
অবশ্য শুধু মহিলাদের নয়, পুরুষদেরও 'মেনোপজ' দেখা যায়। পুরুষের ক্ষেত্রে ৩০ বছর অতিক্রান্ত হওয়ার পরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে টেস্টোস্টেরন ক্ষরণ ধীরে ধীরে কমতে শুরু করে। এভাবে একটা সময় পুরুষদের জীবনেও দেখা দেয় মেনোপজ। বিজ্ঞানের পরিভাষায় একেই 'অ্যান্ড্রোপজ' বলে। গবেষণায় দেখা গেছে ৭০ বছর বয়েসে এসে পুরুষের শরীরের টেস্টোস্টেরণ হরমোনের উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পায়।
মহিলাদের ঋতুবন্ধের মতো পুরুষদের অ্যান্ড্রোপজ অবশ্য শুধু বয়স বাড়ার উপরই নির্ভর করে না। ডায়াবেটিস, অবসাদ, ক্লান্তি, দুর্বলতা ও কিছু রোগের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে টেস্টোস্টেরন উৎপাদন ক্ষমতা কমে গেলে বয়সের আগে অ্যান্ড্রোপজ দেখা দিতে পারে।
৭৯
মেনোপজের তুলনায় অ্যান্ড্রোপজ অনেক ধীর প্রক্রিয়ায় সংঘটিত হয়। মেনোপজের ক্ষেত্রে মহিলাদের ডিম্বাশয় পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। অ্যান্ড্রোপজে শুক্রাশয় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয় না। কেবল টেস্টোস্টেরন উৎপাদন কমে আসে।
৮৯
চিকিৎসকদের মতে, পুরুষদের ৮০ বছর বয়সেও শুক্রাণু তৈরি হতে পারে। এক্ষেত্রে কেবল শুক্রাণুর গুণগত মান কমে। তবে মেনোপজের মতো অ্যান্ড্রোপজও পুরুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটায়।
৯৯
'মেনোপজ'-এর পর মহিলারা মা হতে না পারলেও, অ্যান্ড্রোপজের পর পুরুষদের বাবা হওয়ার সম্ভাবনা থাকে। যদিও সেক্ষেত্রে সন্তানের নানারকম শারীরিক সমস্যার সম্ভাবনা থেকে যায়।