১৩ বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু ১৭-র ইয়ামাল! কে এই লাস্যময়ী?
ইয়ামালের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে কী জবাব ওই মডেলের?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ১৮, ২০২৫, ১৬:৪৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ১৮, ২০২৫, ১৬:৪৬
১৮
১৭ বছরের বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে হোক বা স্পেনের জার্সিতে, সব জায়গাতেই আগুন ছুটিয়েছে। এবার অবশ্য ফুটবল নয়, অন্য কারণে আলোচনায় ইয়ামাল। নেটদুনিয়ায় জোর চর্চা ৩০ বছর বয়সি মডেল ফাতি ভাজকুয়েজের প্রেমে হাবুডুবু খাচ্ছে সে।
২৮
এমনকী এক সঙ্গে ঘুরতেও গিয়েছে বলেও জল্পনা। অনুমান, সেটা সম্ভবত ইটালিতে।
ঘটনার সূত্রপাত ইয়ামালের সম্প্রতি আপলোড করা ছবি থেকে। যেখানে সুইমিং পুলের পাশে একটি গাছের ছবি রয়েছে। তার পিছনে সমুদ্র ও আকাশ। ঘটনাচক্রে একই ছবি দেখা যায় ফাতি ভাজকুয়েজের ইনস্টাগ্রামে আপলোড করা ছবিতেও।
৪৮
তারপরই জল্পনা তুঙ্গে ওঠে। নেটিজেনদের দাবি, দুজনে একসঙ্গে একই রিসর্টে রয়েছে। এছাড়া ইয়ামাল ছুটি কাটানোর অন্যান্য যে ছবি আপলোড করেছে, সেটার সঙ্গে মিল রয়েছে ফাতির ছবির।
Advertisement
৫৮
আপাতত লম্বা ছুটিতে ইয়ামাল। নেশনস লিগ শেষ হওয়ার পর লা লিগা শুরু হতে সামান্য দেরি আছে। বার্সেলোনা ফিফা ক্লাব বিশ্বকাপে নেই। ফলে নতুন মরশুমের আগে বিশ্রাম নিয়ে নিচ্ছে গতবারের স্প্যানিশ ত্রিমুকুট জয়ী দলের নায়ক।
কিন্তু কে এই ফাতি ভাজকুয়েজ? স্পেনের গালিসিয়ায় তাঁর বড় হওয়া। পেশায় বিমান সেবিকা। পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪ লক্ষ। তবে ইয়ামালের সঙ্গে প্রেমের জল্পনার পরই লাফিয়ে বাড়ছে ফলোয়ার সংখ্যা। এমনকী অনেকে আবিষ্কার করেন, ৩০ বছর বয়সি মডেল 'দুষ্টু' ওয়েবসাইট 'অনলিফ্যানস'-এও আছেন।
Advertisement
৭৮
তবে প্রেমের জল্পনা উড়িয়ে দিয়েছেন ফাতি। বরং গোটা বিষয়টায় তিনি ক্ষুব্ধ। তিনি বলেছেন, 'অনেকের ভিতরে শুধুই অন্ধকার। তারা আমার মৃত্যু চায়। আমি নিজের ছন্দে বাঁচি। যারা আমার মৃত্যু চায়, আমি তাঁদের আত্মার সুস্থতা কামনা করি।' ইয়ামালের ঘনিষ্ঠরাও বলছেন, সে ওখানে বন্ধুদের সঙ্গে গিয়েছিল।
৮৮
এর আগে ইয়ামালের সম্পর্ক ছিল স্পেনেরই অ্যালেক্স পাদিয়ার সঙ্গে। এমনকী ইউরো জেতার ১৯ বছর বয়সি মডেলের মাঠেই একসঙ্গে ছবি তোলেন। কিন্তু অনেকের মতে, পাদিয়া অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই কারণে ইয়ামালের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙে।
আগামী ১৫ সেপ্টেম্বর দরজা খুলবে সমস্ত জঙ্গল, অভয়ারণ্য। ওইদিন থেকেই আবার চালু হবে উত্তরের ট্রেকিং, হাইকিং, রিভার র্যাফটিংয়ের মতো স্পোটর্সগুলি।
৭১০
ক্যালেন্ডারের পাতায় আষাঢ় এসে গিয়েছে। আর সেইসঙ্গে হাওয়া অফিসও জানাল, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় মঙ্গলবার থেকেই বর্ষার মরশুম শুরু হয়ে গেল। ছবি: অরিজিৎ সাহা
৮১০
বলা হচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের রেশ ধরেই বর্ষার আগমন ঘটবে। তার আগে অবশ্য নিম্নচাপের বারিধারায় ভিজতে হবে আগামী দিন দুয়েক। ছবি: অরিজিৎ সাহা
৯১০
পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চল অর্থাৎ দুই জেলা – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ছবি: মুকলেসুর রহমান
১০১০
এই বৃষ্টি অবশ্য খুব একটা স্বস্তিদায়ক হচ্ছে না বঙ্গবাসীর কাছে। কারণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। সেই কারণে অস্বস্তি জারি থাকবে। ছবি: মুকলেসুর রহমান
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে আরও চমকের ভাবনা সিএবির। টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলল। এবারের টি-টোয়েন্টি লিগকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। ফাইনালে যেমন জমকালো সমাপ্তির ভাবনা রয়েছে সিএবি কর্তাদের। তেমনই সেমিফাইনাল ঘিরেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে।
২৮
উদ্বোধনী অনুষ্ঠানে সুনিধি চৌহানের পারফরম্যান্স দেখেছিল ইডেন। জানা গিয়েছে, ২৬ জুন ইডেনে দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একটা দুপুরে আর একটা সন্ধেয়।
শোনা গেল, সেমিফাইনালের দিন ইডেনে উপস্থিত থাকবেন দুই বলিউড তারকা সারা আলি খান আর আদিত্য রয় কাপুর। টসের সময় কিংবা পুরস্কার বিতরণী অনুষ্ঠানা তাঁরা থাকবেন।
৪৮
ইডেনে বসে বেশ কিছুক্ষণ ম্যাচও দেখার কথা আদিত্য আর সারার। ৬ জুলাই মুক্তি পাবে তাঁদের নতুন ছবি মেট্রো ইন দিনো। তার আগেই বেঙ্গল প্রো টি-২০র ময়দানে হাজির থাকবেন সারা-আদিত্য।
৫৮
অতিথি তালিকায় যুবরাজ সিংয়ের মতো প্রাক্তন তারকা যেমন রয়েছেন, তেমনই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন। আপাতত যা খবর, তাতে যুবরাজ আর সূর্যর ফাইনালে থাকার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পুরো ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে।
২৩ জুনের ম্যাচে ভারতীয় ক্রীড়া জগতের আরও এক নক্ষত্র উপস্থিত থাকবেন। তিনি অবশ্য টেনিস জগতের। মহেশ ভূপতি। ইডেনে তিনিও ম্যাচ দেখবেন। এছাড়াও ফাইনাল ঘিরে হাজারো পরিকল্পনা রয়েছে।
৭৮
আপাতত যা ঠিক হয়েছে, তাতে ফাইনালের দিন আলাদা করে কোনও সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে না। বরং ফাইনালে যাতে বেশি সংখ্যক তারকা ক্রিকেটারদের নিয়ে আসা যায়, সিএবি সেই চেষ্টা করছে।
৮৮
ফাইনালে থাকছে বিশেষ লেজার শো'র ব্যবস্থা। অতীতে আন্তর্জাতিক ম্যাচ কিংবা আইপিএলের সময় যা দেখেছে ইডেন। সঙ্গে থাকছে আতসবাজির প্রদর্শনীও। সবমিলিয়ে এবারের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ যে আরও জাঁকজমকভাবেই শেষ হবে, সেটা এখনই বলে দেওয়া যায়।