সোভিয়েতের হৃতগৌরব উদ্ধারের নীল নকশা পুতিনের! পোল্যান্ড, রোমানিয়ায় রুশ ড্রোনে উদ্বিগ্ন ন্যাটো
ঘরের দুয়ারে ন্যাটোর দাপাদাপি, পালটা জবাব দেওয়ার প্রস্তুতি রাশিয়ার!
গত সপ্তাহে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের পর এবার রোমানিয়ার আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছে রুশ ড্রোন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। সতর্ক হয়ে উঠেছে ন্যাটো সদস্যভুক্ত এই দুই দেশের সেনা। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি সোভিয়েতের হৃতগৌরব উদ্ধারে ইউক্রেনের পাশাপাশি পোল্যান্ড ও রোমানিয়াতেও হামলার ছক কষছে রাশিয়া?
আরও পড়ুন:
গত বুধবার সকালে পোল্যান্ড সেনা জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার সময় একাধিক ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। যদিও সেই ড্রোনগুলি নিষ্ক্রিয় করে সেনা। ড্রোনগুলি চিহ্নিত করার কাজ চলছে। বায়ুসেনার বিমান যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও র্যাডারগুলিকে সর্বোচ্চ প্রস্তুতির পর্যায়ে আনা হয়েছে।
আরও পড়ুন:
রাশিয়াকে ঘিরে ফেলতে বাল্টিক দেশগুলির উপর বটচ্ছায়া হয়ে উঠতে শুরু করেছে আমেরিকা। এককালের সোভিয়েত সদস্য লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া হয়ে উঠেছে ন্যাটো সদস্য। ঘরের দুয়ারে মার্কিন সেনার দাপাদাপি চাপ বাড়িয়েছে রাশিয়ার। ফলস্বরূপ ন্যাটোর সদস্য হতে চাওয়া ইউক্রেনকে 'শিক্ষা' দেওয়ার পাশাপাশি আমেরিকা ও ন্যাটোর আগ্রাসন রুখে দিতে এবং সোভিয়েতের হৃতগৌরব ফেরাতে ধীর পায়ে হলেও মাঠে নেমে পড়েছে রাশিয়া।