‘সবার ঊর্ধ্বে তেরঙ্গা’, স্বাধীনতা দিবস উদযাপনে শচীন, মনু ভাকেররা, বিশ্বজয় মনে করালেন রোহিত
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা।
আরও পড়ুন:
ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা জাতীয় পতাকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। বিশ্বজয় মনে করালেন হিটম্যান। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব লেখেন, 'শুভ স্বাধীনতা দিবস, ভারত। আমরা সব সময় জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করছি।' স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ, চেতেশ্বর পূজারা, ভিভিএস লক্ষ্মণ, মিতালি রাজও।