নতুন বান্ধবীর সঙ্গে দিওয়ালি সেলিব্রেট হার্দিক-শিখরের, শেহওয়াগের ছবিতে উসকে বিচ্ছেদ জল্পনা!
আলোর উৎসবে শামিল শচীন-ধোনিও।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৫৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৫৯
১১১
আলোর উৎসবে মেতে ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে ছবি দিয়েছেন, তো কেউ-বা একা। আতশবাজির রোশনাইয়ে সেজে ওঠা আকাশের সামনে হাসিমুখে দাঁড়ালেন অনেক ক্রিকেটার। যেমন স্ত্রী অঞ্জলির সঙ্গে ছবি দিলেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকর। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার।
২১১
সোশাল মিডিয়ায় এমনিতে সক্রিয় নন ধোনি। কিন্তু তাঁর ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না। দীপাবলিতে সপরিবারে হাজির মহেন্দ্র সিং ধোনি। ছিলেন স্ত্রী সাক্ষীও। আর মাহি যেভাবে দলকে আগলে রাখতেন, এই ছবিতেও ঠিক সেভাবেই উপস্থিত।
কিছুদিন আগেই দেশকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছেন সূর্যকুমার যাদব। তবে অস্ট্রেলিয়ায় ওয়ানডে দলে নেই। মুম্বইকর ক্রিকেটার আলোর উৎসবে সামিল হলেন নীল পোশাক। সঙ্গে ছিলেন স্ত্রী দেবিশা।
৪১১
সবার সঙ্গে অবশ্য স্ত্রী ছিলেন না। যেমন বীরেন্দ্র শেহওয়াগ। দুই সন্তানের সঙ্গে ছবি দিলেন ঠিকই, কিন্তু সেখানে ছিলেন না স্ত্রী আরতি। যাতে জল্পনা আরও দৃঢ় হচ্ছে, তাহলে কি শেহওয়াগের বিচ্ছেদ আসন্ন? অনেকদিন ধরেই নাকি আলাদা থাকেন। এমনকী বিসিসিআইয়ের সদ্য সভাপতি হওয়া মিঠুন মানহাসের সঙ্গে আরতির সম্পর্ক নিয়ে গুঞ্জন আছে।
Advertisement
৫১১
যুজবেন্দ্র চাহালের এই বছর বিচ্ছেদ হয়েছে। তবে ধনশ্রী সঙ্গে বিয়ে ভাঙার পর মাহভাশের সঙ্গে প্রায়ই চাহালকে দেখা যায়। যদিও দীপাবলির ছবিতে চাহাল একাই ছিলেন।
এর মধ্যে ভাইরাল হার্দিক পাণ্ডিয়ার ছবি। নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাঁর নাম জড়িয়েছে মাহিকা শর্মার সঙ্গে। সেটাতে কার্যত শিলমোহর দিয়ে দিলেন হার্দিক। লাল পোশাকে দুজনে একসঙ্গে দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে।
Advertisement
৭১১
স্ত্রী ছাড়া দীপাবলির ছবি দিলেন জশপ্রীত বুমরাহ। না, এখানে কোনও বিতর্ক নেই। বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন ধারাভাষ্যকার। সম্ভবত তিনি মহিলাদের বিশ্বকাপের জন্য ব্যস্ত। বুমরাহর ছবিতে সঞ্জনা না থাকলেও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন।
৮১১
বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন শিখর ধাওয়ান। বান্ধবী সোফি শাইনের সঙ্গে ছবি দিলেন প্রাক্তন ক্রিকেটার। জন্মগতভাবে আয়ারল্যান্ডের বাসিন্দা হলেও ভারতীয় পোশাকে সোফির ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।
৯১১
পরিবারের সঙ্গে দীপাবলি কাটালেন ঋষভ পন্থ। হাতে আবার বজরংবলীর ছোট্ট গদা। ইংল্যান্ড সিরিজে পায়ে চোট পেয়েছিলেন ভারতীয় দলের উইকেটকিপার। তবে কামব্যাকে ভারত এ দলের অধিনায়ক হয়েছেন।
১০১১
বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসও আলোর উৎসবে মেতে। স্ত্রী দেবশ্রী বিশ্বাস ও খুদে কন্যার সঙ্গে প্রদীপ জ্বালানোর ছবি দিয়েছেন। চোটের জন্য এই মুহূর্তে দলে নেই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
১১১১
শুধু ক্রিকেট কেন, দীপাবলির উৎসবে শামিল মোহনবাগানের ফুটবলাররাও। সদ্য আইএফএ শিল্ডের তরফ থেকে দীপক টাংরি, অনিরুদ্ধ থাপাদের সেলিব্রেশনের ছবি দেওয়া হয়েছে। সেখানে রয়েছেন সস্ত্রীক মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস।
দূরত্ব ঘুচিয়ে দীপাবলিতে আর কাছাকাছি এলেন দেব-রুক্মিণী। টলিপাড়ার এই যুগলকে বেশ কিছুদিন একসঙ্গে দেখা না যাওয়ায় অনেক প্রশ্নের উদ্রেক হয়েছিল। সেসব জল্পনায় জল ঢেলে কালীপুজোর রাতে আতসবাজির আলোর রোশনাইয়ে আলোকিত হল তাঁদের জীবনও।
২৭
এথনিক পোশাক, মানানসই গয়না, মেকআপ, গয়নায় সেজে উঠলেন দীপাবলিতে মিমি চক্রবর্তী। কাছের মানুষ আর নিজের পোষ্যদের নিয়ে আলোয় আলোকিত হলেন নায়িকা মিমি।
বলি সেলেবদের দীপাবলি! মিষ্টিমুখ থেকে আলোর রোশনাই, আয়োজন জমজমাট, দেখে নিন অ্যালবাম
কেমন কাটল তারকাদের দীপাবলি?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৩২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৩২
১১০
ঘরে আসবে নতুন সদস্য। দুই থেকে তিন হওয়ার আগের এই দিপাবলীতে মেতে উঠলেন বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। হাতে প্রদীপ নিয়ে একটি ছবি পোস্ট করে নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
২১০
বলিউডের তিন অভিন্নহৃদয় বন্ধু সুহানা-অনন্যা ও নব্য নন্দা জমকালো রঙিন সাজপোশাকে সেজে মেতে উঠলেন দীপাবলি সেলিব্রেশনে।
সন্তান আসার পর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়রা আডবানির প্রথম দীপাবলি। কন্যা সন্তান কোলজুড়ে আসার পর এই প্রথম প্রকাশ্যে আসতে দেখা গেল কিয়ারাকে। হলুদ রঙমিলান্তি পোশাকে সেজে উঠেছিলেন তাঁরা দু'জন।
৪১০
বলিউডের 'খিলাড়ি' অর্থাৎ অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার সুখী গৃহকোণের ছবিটা আরও একবার ধরা পড়ল সোশাল মিডিয়ায়। দু'জনের দীপাবলি স্পেশাল খুনসুটির মুহূর্ত ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়।
৫১০
মায়ের সঙ্গে দীপাবলির উদযাপন বলিউডের নবীন নায়ক অহন পাণ্ডের। কালো এথনিক পোশাকে সেজে মায়ের সঙ্গে দীপাবলির আদুরে মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অহন।