ছাপা হয়েছিল বিয়ের কার্ড! স্মৃতি-পলাশের মতো শেষবেলায় সম্পর্ক ভাঙে এই তারকাদেরও
সলমন-সঙ্গীতা বিজলানি, অক্ষয় -রবিনা ট্যান্ডন-সহ আর কারা? দেখে নিন।
আরও পড়ুন:
নব্বইয়ের দশকে অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিনেও বেজায় চর্চিত ছিল অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডনের সমীকরণ। শোনা যায়, গোপনে নাকি তাঁরা বাগদানও সেরে ফেলেছিলেন। তবে বিশ্বাসঘাতকতার জেরেই নাকি তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। অভিযোগের তীর যদিও খিলাড়ির দিকেই। রবিনাকে নাকি কেরিয়ার আর সম্পর্কের মধ্যে কোনও একটা বেছে নিতে বলা হয়েছিল। তাতেই অক্ষয়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরে নায়িকার।