গোলাপি বেলেপাথরের দেওয়াল, চার প্রবেশদ্বার, ছবিতে ঘুরে দেখুন দিঘার জগন্নাথ মন্দির
রাজেশ দ্বৈতাপতির নেতৃত্বে ইতিমধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হোমযজ্ঞ।
দিঘার জগন্নাথ মন্দিরের গঠনশৈলী থেকে পুজো, ভোগ সবকিছুই হচ্ছে পুরীর মন্দিরের আদলে। পুরীর মতোই দিঘার জগন্নাথ মন্দির কলিঙ্গ স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে। এই মন্দির এবং অযোধ্যার রামমন্দির, দু'টিই 'সম্পরা' ঘরানায়। রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি। অন্তত ৮০০ কারিগর দিঘায় আসেন মন্দির নির্মাণের কাজে। তাঁরা সকলেই রাজস্থানের বাসিন্দা। অযোধ্যায় রামমন্দিরের কাজেও তাঁদের অনেকে ছিলেন বলে জানা গিয়েছে। তথ্য ও ছবি: রঞ্জন মহাপাত্র।
আরও পড়ুন:
দিঘার মন্দিরের প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপের চারটি দরজা। তারপরে রয়েছে ১৬টি স্তম্ভের উপরে নাটমন্দির। নাটমন্দিরের পরে চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন। জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির। সেখানে সিংহাসনে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। ভোগ মণ্ডপ ও নাটমন্দিরের মাঝে রয়েছে গরুড় স্তম্ভ। নাটমন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরে তৈরি ছোট ছোট দশাবতার মূর্তি। মন্দিরের পাথরের দেওয়ালেও রয়েছে অসংখ্য কারুকার্য। তথ্য ও ছবি:...