মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি 'বহুরূপী'র ট্রেলার। ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ছবির ঝলক। আর এদিনই সংবাদ প্রতিদিন-এর দপ্তরে হাজির 'বহরূপী' ছবির টিম। সঙ্গে ননীচোরা দাস বাউল।
২৮
ছবি নিয়ে নানা কথার মাঝে শিমূল-পলাশ গানে নেচে উঠলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।
এদিন সংবাদ প্রতিদিনের অফিসে এসে শিবপ্রসাদ জানালেন, ''সংবাদ প্রতিদিন আমার পরিবারের মতো। প্রত্যেকটি ছবি তৈরির সময়ই সংবাদ প্রতিদিনকে পাশে পেয়েছি। সেই ইচ্ছে ছবি থেকেই আমি সংবাদ প্রতিদিনের সবার সাপোর্ট পেয়েছি। আমি চিরকৃতজ্ঞ।''
৪৮
শিবপ্রসাদ আরও জানালেন, ''এবার সংবাদ প্রতিদিনের তরফ থেকে উপরি পাওনা রয়েছে। তা হল বহুরূপীদের নিয়ে একটা আলাদা সংখ্যা রবিবার ম্যাগাজিনে প্রকাশ পেয়েছে। এটা খুব বড় পাওয়া।''
Advertisement
৫৮
নন্দিতা রায় ও শিবপ্রসাদের ছবিতে এই প্রথমবার কাজ করছেন কৌশানী। এই ছবিতে তাঁকে পাওয়া যাবে একেবারে নতুন অবতারে।
উইন্ডোজ প্রোডাকশনে আগেও ছবি করেছেন ঋতাভরী চক্রবর্তী। তবে বহুরুপীতে তাঁর চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। ঋতাভরীর কথায়, ''আমার প্রথম সাক্ষাৎকার এই সংবাদ প্রতিদিনেই বেরিয়েছিল। বহুরুপীর সাক্ষাৎকারও সংবাদ প্রতিদিনে বেরিয়েছে। এই দপ্তর আমার কেরিয়ার যাত্রাটা খুবই ভালো করে জানে।''
Advertisement
৭৮
টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। এবার ‘বহুরূপী’র পালা। ছবির ট্রেলারে যেমন বিক্রমের (শিবপ্রসাদ) চরিত্রকে সাধারণ চাকুরিজীবী মানুষ থেকে দুর্ধর্ষ ডাকাতে পরিণত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে, তেমনই সিস্টেমে থেকেও সৎ থাকা একজন পুলিশ অফিসার এসআই সুমন্ত ঘোষালের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় রয়েছেন। ছবিতে শিবপ্রসাদের সঙ্গিনী কৌশানি মুখোপাধ্যায়। তাঁকে আবার পকেট মারের চরিত্রে দেখা...
৮৮
আবিরের বিপরীতে ঋতাভরী চক্রবর্তী। সেখানে আবার স্বামী-স্ত্রীর সম্পর্কের দেখা যাচ্ছে টানাপোড়েন। যা সামলেই বিক্রমকে ধরতে মরিয়া সুমন্ত। ৮ অক্টোবর মুক্তি পাবে বহুরূপী। ছবি- সায়ন্তন ঘোষ ও কৌশিক দত্ত
জলপাইগুড়ির মেয়ে মিমি। পড়াশোনা করবেন বলেই কলকাতায় এসেছিলেন। কিন্তু চোখে তাঁর ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। পড়ার ফাঁকেই নাকি দিতেন অডিশন।
৪৬
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিমি চক্রবর্তী। তার পর ছোটপর্দায় শুরু হয় ‘গানের ওপারে’ অধ্যায়। সিরিয়ালে নজর কাড়েন।
৫৬
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু মিমির। এর পর 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', 'তুফান'-এর মতো একাধিক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
মা আসুক বিচার নিয়ে, বিদেশের মাটিতে উৎসব-প্রতিবাদে এবার অভয়াই দেবী দুর্গা
'উৎসব করব মোরা, দুর্গা মোদের তিলোত্তমা', এটাই তাঁদের মন্ত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১৩:১৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১৩:১৭
১৬
আর জি কর কাণ্ডে বিশ্বজুড়ে এখনও চলছে প্রতিবাদ। এবার দুর্গাপুজোর সঙ্গেও জুড়ে গেল আর জি কর কাণ্ড। বিদেশের মাটিতে কলকাতার অভয়াকেই মা দুর্গা রূপে পুজো করলেন প্রতিবাদীরা। ছবি মেলবোর্ন থেকে।
২৬
নয়া থিমের দুর্গাপুজোর গানে মেতে উঠেছে নিউ ইয়র্ক সিটি। প্রবাসী ভারতীয়দের সেই উৎসবের গানেও অবশ্য ছিল প্রতিবাদের রেশ। উৎসবে ফিরলেও সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যেতে হবে, এটাই দুর্গাপুজোর প্রতিজ্ঞা। ছবি নিউ ইয়র্ক সিটি থেকে।
তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ করতে প্রবাসী ভারতীয়দের দুর্গাপুজোর থিম 'অভয়া অ্যাজ দুর্গা'। তাঁদের স্লোগান, "উৎসব করব মোরা, দুর্গা মোদের তিলোত্তমা।" অর্থাৎ উৎসবে ফিরেই প্রতিবাদ জারি রাখছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয়রা। ছবি সান দিয়েগো থেকে।
৪৬
অভয়াকেই দুর্গারূপে পূজার এই থিম এখনও পর্যন্ত ছড়িয়েছে বিশ্বের ১০টি দেশের ৩১টি শহরে। দেশগুলোর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড প্রমুখ। ছবি স্টকহোম থেকে।
৫৬
দুর্গাপুজোর সময়ে নিজেদের মনের মধ্যে থাকা দৈবিক শক্তি অর্থাৎ দেবী দুর্গাকে জাগিয়ে সমস্ত অশুভের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই মন্ত্র নিয়েই উৎসব করছেন প্রবাসী ভারতীয়রা। ছবি ওয়েলিংটন থেকে।
দেবী দুর্গার মতো সাহস আর প্রতিজ্ঞা নিয়ে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, তবেই সমস্ত অশুভ শক্তিকে পরাভূত হবে। জয় হবে শুভ শক্তির। সেজন্যই অভয়াকে দেবী দুর্গার রূপ হিসাবে ধরে নিয়েছেন প্রবাসী ভারতীয়রা। উৎসব আর প্রতিবাদ মিলেমিশে গিয়েছে তাঁদের এই পদক্ষেপে। ছবি ওয়েলিংটন থেকে।