জাহির-সোনাক্ষীর গ্ল্যামারাস রিসেপশন অ্যালবাম, রেখা-কাজল, সায়রাবানু-সলমনদের আপ্যায়ণে শত্রুঘ্ন
জাহির-সোনাক্ষীর রিসেপশনের রেড কার্পেটে আর কারা উপস্থিত? দেখুন ফটো গ্যালারি।
রবিবাসরীয় সন্ধেয় রিসেপশন ভেন্যু বাতিস্তার মঞ্চে নবপরিণীতা সোনাক্ষী সিনহাকে দেখে মন্ত্রমুগ্ধ অতিথিরা। পরনে লাল বেনারসি। সিঁথি রাঙানো সিঁদুরে। হাতে আলতা। আর সাজানো চূড়া। আহা! বলিউডের 'দাবাং গার্ল' যেন হঠাৎ করেই লাজে রাঙা কনে বউ হয়ে উঠলেন। সকালে আইনি বিয়ের সাক্ষী থেকে সন্ধেয় মেয়ের রিসেপশনে অতিথি আপ্যায়ণে দেখা গেল মা-বাবা পুনম ও শত্রুঘ্ন সিনহাকে। প্রবীণ অভিনেতা তথা তৃণমূল সাংসদের পরনে নীল ধুতি-পাঞ্জাবিতে। মা পুনম সাজেন বেইজ...