শুরু ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেখে নিন উদ্বোধনী অনুষ্ঠানের রঙিন ঝলক
চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২২, ২১:৪২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২২, ২১:৪২
১১১
সোমবার থেকে শুরু হল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Film Festival)। এদিন নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল এই উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। ছবি: পিন্টু প্রধান
২১১
সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে গান ও নাচের মধ্যে দিয়ে বিশেষ সম্মান জানানো হয় তাঁকে। মঞ্চে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সায়নী ঘোষ। ছবি: পিন্টু প্রধান
চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত। উৎসবে, থাকবে মোট ২০০টি শো। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দু’টি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে শো দেখানো হবে। ছবি- শুভ্ররূপ বন্দ্য়োপাধ্য়ায়
১০১১
সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জানকসোর জন্ম শতবর্ষ। ত্রয়ীকে বিশেষ শ্রদ্ধা জানাতে তালিকায় রাখা হয়েছে তাঁদের তৈরি সিনেমা এবং তথ্যচিত্র। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্য়ায়
১১১১
দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ারকেও বিশেষ সম্মান জানাতে তাঁদের অভিনীত সিনেমাও থাকছে। ১ মে পর্যন্ত চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্য়ায়