সুশান্তের শেষ ইনস্টাগ্রাম পোস্টে মৃত মায়ের কথা, ফোনে বাবাকে বলেছিলেন ‘বাড়ি ফিরব’
সুশান্তের বাড়িতে তদন্তের জন্য পৌঁছেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। দেখুন ফটোগ্যালারি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সম্প্রতি শোনা যায়, সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে নাকি তাঁর ব্যক্তিগত সচিবের সঙ্গে চুপিসারেই বাগদান সেরেছেন। ২০১৬ সালেই যদিও অঙ্কিতা-সুশান্তের বিচ্ছেদ ঘটে, তবুও 'মণিকর্ণিকা' মুক্তির সময় থেকেই তাদের মধ্যেকার বরফ গলেছিল। কিন্তু শুধুমাত্রই 'বন্ধু' হিসেবে। রবিবার সকালে সংবাদ মাধ্যমের থেকে ফোনে খবরটা পেয়ে শুধু একটাই শব্দ বলেছেন অঙ্কিতা, "কী?" তারপরই ফোনটা রেখে দেন।
সুশান্তের ২টো মোবাইল ফোন, ল্যাপটপ আপাতত ফরেন্সিক টিমের কাছে। ইতিমধ্যেই সুশান্তের বাড়িতে তদন্তের জন্য পৌঁছেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। অভিনেতার কাকার দাবি, "খুন করা হয়েছে সুশান্তকে"। বাড়ির পরিচারিকা এবং আবাসনের ম্যানেজার এবং সুশান্তের বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে। গত ৬ মাস ধরে বান্দ্রার এই বিলাসবহুল ফ্ল্যাটে সাড়ে ৪ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকছিলেন সুশান্ত।