সুশান্তের শেষ ইনস্টাগ্রাম পোস্টে মৃত মায়ের কথা, ফোনে বাবাকে বলেছিলেন ‘বাড়ি ফিরব’
সুশান্তের বাড়িতে তদন্তের জন্য পৌঁছেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। দেখুন ফটোগ্যালারি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জীবনে একের পর এক সম্পর্ক ভেঙেছে সুশান্তের। অঙ্কিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে কৃতি শ্যাননের সঙ্গে প্রেম করেন। কিন্তু তাও বেশিদিন স্থায়ী হয়নি। এরপরই বঙ্গললনা রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের সম্পর্কের গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। শোনা যায়, রিয়াকে নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু নিজে প্রতিষ্ঠিত অভিনেত্রী না হয়ে বিয়েতে নারাজ রিয়া। সুশান্তের মৃত্যুর পর এখনও অবধি মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
সুশান্তের ২টো মোবাইল ফোন, ল্যাপটপ আপাতত ফরেন্সিক টিমের কাছে। ইতিমধ্যেই সুশান্তের বাড়িতে তদন্তের জন্য পৌঁছেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। অভিনেতার কাকার দাবি, "খুন করা হয়েছে সুশান্তকে"। বাড়ির পরিচারিকা এবং আবাসনের ম্যানেজার এবং সুশান্তের বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে। গত ৬ মাস ধরে বান্দ্রার এই বিলাসবহুল ফ্ল্যাটে সাড়ে ৪ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকছিলেন সুশান্ত।