নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাচ্ছেন! অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন না তো?
অতিরিক্ত ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অতিরিক্ত ভিটামিন ডি-র কারণে খিদে কমে যায়। খাবারের প্রতি অনীহা কিংবা খাবার দেখলেই গা-বমি ভাব দেখা দিতে পারে। সাধারণত খুব বেশি সাপ্লিমেন্ট খেলে এমনটা ঘটতে পারে। তাই নিজে থেকে ডাক্তারি করে দোকান থেকে মুঠো মুঠো ওষুধ কিনে খাবেন না। বরং ব্লাড টেস্টের মাধ্যমে কতটুকু ভিটামিনের দরকার রয়েছে, তা বুঝে নিয়েই চিকিৎসক ওষুধ প্রেসক্রাইব করবেন।
ভিটামিন ডি বেশি খেয়ে ফেললে ক্যালশিয়াম বৃদ্ধি পায়। এই ক্যালশিয়াম ফিল্টার হওয়ার জন্য কিডনিতে বাড়তি চাপ পড়ে। দীর্ঘদিন এটি চলতে থাকলে কিডনির টিস্যুতে ক্যালশিয়াম জমার সম্ভাবনা দেখা দেয়। এর ফলে পরবর্তীতে কিডনিতে পাথর দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে 'নেফ্রোক্যালসিনোসিস' বলে। এই রোগে কিডনির ফিলটার করার ক্ষমতা দিন দিন কমতে থাকে। পরিশেষে একসময় কিডনি কাজ করা বন্ধ করে দেয়।