চর্চায় টেলর-ট্রাভিসের বাগদানের গয়না, দামে রোনাল্ডোর বাগদত্তার আংটিকেও টেক্কা?
ইনস্টার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এই গায়িকা।
আরও পড়ুন:
দু'বছর ধরে কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেম বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেলর সুইফটের। সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বাগদানের ঘোষণা করেছেন তিনি। তাঁদের একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।' এরপর নেট নাগরিকদের নজর গিয়েছে গায়িকার এনগেজমেন্ট আংটির দিকে।
আরও পড়ুন:
১১ আগস্ট বাগদানের ঘোষণা করেছেন রোনাল্ডোও। জর্জিনা রডরিগেজকে দেওয়া আংটিটি ছিল ৩৭ ক্যারেটের। আংটির দৈর্ঘ্য লম্বায় প্রায় পাঁচ সেন্টিমিটার। মাঝে রয়েছে ডিম্বাকৃতি একটি বড় হিরে। তার দু'পাশে আরও দু'টি হিরে, কিছুটা ছোট মাপের। গয়না বিশেষজ্ঞদের একাংশের মতে, বড় হিরেটি অন্তত ২৫ থেকে ৩০ ক্যারেটের। আবার কারওর মতে, হিরেটি ১৫ ক্যারেটের। তবে দু'পাশে থাকা হিরে দু'টি সম্ভবত ১ ক্যারেটের।