চর্চায় টেলর-ট্রাভিসের বাগদানের গয়না, দামে রোনাল্ডোর বাগদত্তার আংটিকেও টেক্কা?
ইনস্টার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এই গায়িকা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
চোখধাঁধানো এই আংটির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। এর দাম প্রায় ৫,৫০,০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪.৮ কোটি টাকা। আংটিটি ১৮ ক্যারেট হলুদ সোনায় বসানো ৮ ক্যারেটের ভিনটেজ ধাঁচের ওল্ড মাইন ব্রিলিয়ান্ট কাট হিরে দিয়ে তৈরি। যা ভিনটেজ স্টাইলের। এর ডিজাইন করেছেন আর্টিফেক্স ফাইন জুয়েলারির কাইন্ড্রেড লুবেক।
১১ আগস্ট বাগদানের ঘোষণা করেছেন রোনাল্ডোও। জর্জিনা রডরিগেজকে দেওয়া আংটিটি ছিল ৩৭ ক্যারেটের। আংটির দৈর্ঘ্য লম্বায় প্রায় পাঁচ সেন্টিমিটার। মাঝে রয়েছে ডিম্বাকৃতি একটি বড় হিরে। তার দু'পাশে আরও দু'টি হিরে, কিছুটা ছোট মাপের। গয়না বিশেষজ্ঞদের একাংশের মতে, বড় হিরেটি অন্তত ২৫ থেকে ৩০ ক্যারেটের। আবার কারওর মতে, হিরেটি ১৫ ক্যারেটের। তবে দু'পাশে থাকা হিরে দু'টি সম্ভবত ১ ক্যারেটের।