ব্যাটে অনবদ্য গিল, ওভালে শেষবেলায় দুরন্ত সিরাজ, সিরিজ শেষে একনজরে টিম ইন্ডিয়ার রিপোর্ট কার্ড
ওভালের ঐতিহাসিক জয়ে বিলেত থেকে সিরিজ ড্র রেখে দেশে ফিরছে ভারত।
শুভমান গিল (৯/১০): ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। ব্যাটিংয়ে তাঁকে ১০-এর মধ্যে ৯ দেওয়া যায়। কিন্তু অধিনায়ক হিসেবে কত পাবেন তিনি? ইংল্যান্ড সিরিজেই অধিনায়কত্বে অভিষেক হয়েছে তাঁর। ভারতীয় দলকে খুব একটা খারাপ পরিচালনা করেননি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের পাশে দাঁড়িয়েছেন। এমনকী দলের প্রয়োজনে আম্পায়ারদের মুখের উপর কথা বলতে পিছুপা হননি। এমনকী...
ঋষভ পন্থ (৯/১০): ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ত্বের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে ছিলেন। লিডসে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পরের তিন টেস্টেও কোনও না কোনও ইনিংসে হাফসেঞ্চুরি পার করেছেন। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েও দলের প্রয়োজনে ব্যাট করতে নেমেছিলেন। তবে, ওভালে চোটের কারণে খেলতে পারেননি। সব মিলিয়ে ইংল্যান্ডে তাঁর রান ৪৭৯। উইকেটকিপার হিসেবেও ছিলেন যথাযথ।
আরও পড়ুন:
সাই সুদর্শন (৪/১০) ও করুণ নায়ার (৩/১০): ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল তাঁর। তিনটি টেস্টে সুযোগ পেয়েছেন। সেরা রান ৬১। তবে প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। তিন টেস্ট মিলিয়ে ১৪০ রানের বেশি করতে পারেননি। অন্যদিকে, ৭ বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছিল করুণ নায়ারের। চার টেস্টে সুযোগ পেলেও দলকে হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন ২০৫ রান।