ব্যাটে অনবদ্য গিল, ওভালে শেষবেলায় দুরন্ত সিরাজ, সিরিজ শেষে একনজরে টিম ইন্ডিয়ার রিপোর্ট কার্ড
ওভালের ঐতিহাসিক জয়ে বিলেত থেকে সিরিজ ড্র রেখে দেশে ফিরছে ভারত।
শুভমান গিল (৯/১০): ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। ব্যাটিংয়ে তাঁকে ১০-এর মধ্যে ৯ দেওয়া যায়। কিন্তু অধিনায়ক হিসেবে কত পাবেন তিনি? ইংল্যান্ড সিরিজেই অধিনায়কত্বে অভিষেক হয়েছে তাঁর। ভারতীয় দলকে খুব একটা খারাপ পরিচালনা করেননি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের পাশে দাঁড়িয়েছেন। এমনকী দলের প্রয়োজনে আম্পায়ারদের মুখের উপর কথা বলতে পিছুপা হননি। এমনকী...
আরও পড়ুন:
সাই সুদর্শন (৪/১০) ও করুণ নায়ার (৩/১০): ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল তাঁর। তিনটি টেস্টে সুযোগ পেয়েছেন। সেরা রান ৬১। তবে প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। তিন টেস্ট মিলিয়ে ১৪০ রানের বেশি করতে পারেননি। অন্যদিকে, ৭ বছর পর টেস্টে প্রত্যাবর্তন হয়েছিল করুণ নায়ারের। চার টেস্টে সুযোগ পেলেও দলকে হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন ২০৫ রান।
আরও পড়ুন:
ধ্রুব জুড়েল (৫/১০) ও অংশুল কাম্বোজ (১/১০): ঋষভ পন্থ চোট পেয়ে উঠে যাওয়ার পর বহুক্ষণ উইকেটকিপিং করতে হয়েছে তাঁকে। যথাসাধ্য চেষ্টা করে পন্থের জায়গা ভরাট করার চেষ্টা করেছেন। চতুর্থ টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর পন্থের জায়গায় সুযোগ পেয়েছেন ধ্রুব। ওভালে খারাপ উইকেটকিপিং করেননি। বেশ কয়েকটা অসাধারণ ক্যাচ (বিশেষ করে জো রুটের) নিয়েছেন। ওভালে দুই ইনিংস মিলিয়ে তাঁর রান ৫৩। অন্যদিকে, ম্যাঞ্চেস্টারে তাঁর অভিষেক হয়েছিল...