FIFA WC 2022: বিশ্বকাপে কাতারের উষ্ণতা আরও বাড়াচ্ছেন তারকা ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা
শুধু স্ত্রী ও প্রেমিকা নয়, এঁদের নিজস্ব পরিচয়ও রয়েছে।
কাতারে শুরু হয়ে গিয়েছে কাপ-যুদ্ধ। ৩২ দেশের ৮৩১ জন ফুটবলার শামিল এই লড়াইয়ে। আর মাঠের বাইরে থেকে তাঁদের উৎসাহ দিতে হাজির বহু ফুটবলারের স্ত্রী-প্রেমিকারা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রেমিকা জর্জিনা রডরিগেজ স্পেনের নাগরিক। মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রিয়ালিটি শোয়ের অভিনেত্রী হিসাবেও পরিচিত।