ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন এই ৬টি লক্ষণ
আগে থেকে সতর্ক হোন।
ইউরিক অ্যাসিডের সমস্যা আজকাল ঘরে ঘরে দেখা দিচ্ছে। শুধু বয়স্করা নয়। কম বয়েসি ছেলেমেয়েরাও এই সমস্যায় আক্রান্ত। রক্তে এই উপাদান কোনও কারণে মাত্রা ছাড়িয়ে গেলেই বিপদ। তখন গাঁটে গাঁটে জমা হতে থাকে ইউরিক অ্যাসিড। এমনকী তা সরাসরি কিডনিতে পৌঁছে গিয়েও ছোট ছোট স্টোনে জমাট বাঁধতে পারে। আর তার জেরেই তৈরি হয় নানা শারীরিক সমস্যা।
একজন প্রাপ্তবয়স্কের শরীরে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা ২.৭ থেকে ৭ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। ইউরিক অ্যাসিড আমাদের লিভারে উৎপন্ন হয়ে কিডনিতে পরিস্রুত হওয়ার পর প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বেড়িয়ে যায়। কিন্তু কোনও কারণে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে দেখা যায় বেশ কিছু শারীরিক লক্ষণ। কী সেই লক্ষণগুলি? আসুন, জেনে নেওয়া যাক।