৯ নভেম্বর: দিল্লি-হরিয়ানাজুড়ে ব্যাপক তল্লাশি, উদ্ধার অন্তত ৩০০০ কেজি বিস্ফোরক।
৪৮
১০ নভেম্বর: গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মুজাম্মিল গানাই। বাজেয়াপ্ত ৩৮৫ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। সঙ্গে গুলি, পিস্তল, বোমা তৈরির সামগ্রীও মেলে ভাড়াবাড়ি থেকে।
Advertisement
৫৮
ওই একই দিনে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার চিকিৎসক আদিল আহমেদ রাথের। বাড়ি থেকে উদ্ধার একে ৪৭। ফরিদাবাদ মডিউলের গুরুত্বপূর্ণ সদস্য এই আদিল।
১০ নভেম্বর দিনভর ধরপাকড়ের পর সন্ধেয় দিল্লিতে বিস্ফোরণ। মৃত ১৩, আহত ২০। গাড়ির মধ্যে থাকা অ্যামোনিয়াম নাইট্রেটের জেরে বিস্ফোরণ। আত্মঘাতী জঙ্গি উমর নবির ছকেই দিল্লিতে বিস্ফোরণ, মত তদন্তকারীদের।
Advertisement
৭৮
১১ নভেম্বর: গ্রেপ্তার লখনউয়ের মহিলা চিকিৎসক শাহিন শাহিদ। সে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মহিলা ব্রিগেড তৈরির দায়িত্বে ছিল। গ্রেপ্তার হয়েছে শাহিনের ভাই পারভেজ আনসারিও।
৮৮
১২ নভেম্বর: ভুটান থেকে ফিরে আহতদের সঙ্গে সাক্ষাৎ মোদির। সন্ধেয় ক্যাবিনেটের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক। তারপরেই দিল্লি বিস্ফোরণকে ‘জঙ্গি হামলা’ ঘোষণা কেন্দ্রের। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি ভারতের।
এই বয়সে শাহরুখপুত্রের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৫, ২০:৫১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৫, ২০:৫১
১৮
সুপারস্টার পিতার পুত্রসন্তানদের ব্যক্তিগত জীবনে বহুবার বাবার নাম-যশ, খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে! শাহরুখপুত্রও তার ব্যতিক্রম নন। এবার আরিয়ান খানের জন্মদিনে চর্চায় তাঁর সম্পত্তির পরিমাণ।
২৮
সদ্য 'ব্যাডস অফ বলিউড'-এর দৌলতে পরিচালক হিসেবে শিকে ছিড়েছেন। এবার পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন আরিয়ান। তবে সিনেমা তৈরির পাশাপাশি বাবা শাহরুখের মতোই 'বৈষয়িক' তিনি। নইলে কি আর মাত্র ২৮ বছর বয়সে প্রায় ১০০ কোটির মালিক হওয়া সম্ভব?
কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন আরিয়ান? আসলে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে রেখেছেন বাদশাপুত্র। প্রথমত, এক পোশাক সংস্থা খুলেছেন আরিয়ান। যে ব্র্যান্ডে ২৪ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকার জ্যাকেট, টি শার্ট, হুডির মতো বিভিন্ন ট্রেন্ডি পোশাক পাওয়া যায়।
৪৮
আরিয়ানের এই পোশাক সংস্থা আবার 'জেন জি' প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি আবার এই ব্র্যান্ডের আওতায় উচ্চমানের 'সুরা' বাজারে এনেছেন শাহরুখপুত্র।
৫৮
দর্শকরা একটু খেয়াল করলেই দেখতে পাবেন, 'ব্যাডস অফ বলিউড' সিরিজের একাধিক দৃশ্যে এই সুরা ব্র্যান্ডের প্রচার করেছেন। বিজ্ঞাপনী ভাষায় যাকে 'ব্র্যান্ড পজিশনিং' বলা হয় আর কী!
এই পোশাক সংস্থার দৌলতেই মোটামুটি ৩০ কোটির ব্যবসা করে ফেলেছেন বলে খবর বলিমহল সূত্রে। তার বেশি বই কম হবে না!
৭৮
এছাড়াও দিল্লির অভিজাত এলাকায় আরিয়ান খানের নিজস্ব একটি বাংলো রয়েছে। যার বাজারদর ৩৭ কোটি টাকা। শুধু কি তাই?
৮৮
বাদশাপুত্রের নামী-দামি গাড়ির সম্ভার জানলে চোখ কপালে উঠবে! অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ-এর মতো বিলাসবহুল গাড়ি, কী নেই সেই তালিকায়? সবমিলিয়ে এই মুহূর্তে ৮০ কোটি টাকার মালিক আরিয়ান খান। তবে সূত্র বলছে, এই হিসেব-নিকেশ বাবা শাহরুখের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বাদ দিয়ে অবশ্যই। (ছবি- সংগৃহিত)
১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। দুই দল ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও মুখোমুখি হবে। তার আগে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের নিয়ে সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিল উইজডেন। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, সেই দলে স্থান পেলেন না শচীন তেণ্ডুলকর। কারা জায়গা পেলেন সেরা একাদশে? দেখে নেওয়া যাক।
২১২
বীরেন্দ্র শেহওয়াগ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫টি টেস্ট খেলেছেন বীরু। ৫০.২৩ গড়ে ১,৩০৬ রান করেছেন। তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ৩১৯ রান এসেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২০০৮ সালে চেন্নাইয়ে। ঘটনাচক্রে শেহওয়াগের অভিষেকও প্রোটিয়াদের বিরুদ্ধে, ২০০১ সালে। ব্লুমফন্টেইনে ভারতের রান ছিল ৬৮/৪। সেখান থেকে শচীনের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসে স্বস্তি ফেরে। লিটল মাস্টার করেন ১৫৫। আর বীরুর ইনিংসের পাশে ১০৫। তবে ম্যাচটি ৯ উইকেটে হেরে গিয়েছিল ভারত।...
ডিন এলগার: ভারতের বিরুদ্ধে ১৫ টেস্টে তাঁর রান ১,০১২। গড় ৪০.৪৮। সর্বোচ্চ ১৮৫। তাছাড়াও ২৭.৬৭ গড়ে ৬ উইকেট রয়েছে। সেরা বোলিং ২২/৪। ২০২৩ সালের ভারতের বিরুদ্ধে সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। বিদায়ী ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাঁকে সম্মান জানান। কোহলি নিজের হাতে তাঁকে জার্সি তুলে দেন। পুরস্কার বিতরণীর মঞ্চে রোহিত শর্মাকে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটারদের সই করা এলগারের হাতে...
৪১২
হাশিম আমলা: শেহওয়াগের মতো তাঁরও ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে অভিষেক হয়েছিল। ভারতে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। ৬২.৭৩ গড়ে রয়েছে ৯৪১ রান। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে ২১ টেস্টে ৪৩.৬৫ গড়ে ১,৫২৮ রান করেছেন। সর্বোচ্চ ২৫৩ অপরাজিত। ৫টি সেঞ্চুরিও করেছেন।
৫১২
জ্যাক ক্যালিস: ভারতের বিরুদ্ধে ১৮ টেস্টে করেছেন ১,৭৩৪ রান। গড় ৬৯.৩৬। সর্বোচ্চ অপরাজিত ২০১। ঘরের মাঠে এই গড় ৮১। তবে ভারতের পিচেও গড় নেহাত কম নয় - ৫৮। উইকেট সংখ্যা ২২। সেরা বোলিং ৩০/৩। গড় আহামরি নয়। ৪১.৩১।
বিরাট কোহলি (অধিনায়ক): দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬ টেস্টে তাঁর গড় ৫৪.১৫। রান সংখ্যা ১,৪০৮। তিনটি শতরান-সহ সর্বোচ্চ রান অপরাজিত ২৫৪। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি ভিন্ন সিরিজে তাঁর গড় কমপক্ষে ৪০ ছিল। ২০১৭/১৮ সালে সেঞ্চুরিয়নে ১৫৩ রান বিশেষভাবে উল্লেখ করার মতো। পুরো সিরিজে অন্য কোনও ভারতীয় ১৫৩ রান করতে পারেননি। ২০১৯ সালে পুণেতে তাঁর অপরাজিত ২৫৪ রানের বিরাট ইনিংস তো অনেকেরই মনে আছে।
৭১২
এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক): ভারতের বিরুদ্ধে ২০ টেস্টে তাঁর রান ১,৩৩৪। গড়। সর্বোচ্চ অপরাজিত ২১৭। রয়েছে ৩টি সেঞ্চুরি। উইকেটকিপার হিসাবে খেলেছেন ৩টি টেস্ট। ৪১ গড়ে ২০৫ রান করেছেন। সর্বোচ্চ ১০৩। রয়েছে একটি সেঞ্চুরিও। ক্যাচ নিয়েছেন ১৫টি। ঘটনাচক্রে উইকেটকিপার হিসাবে কম ম্যাচ খেললেও তাঁর পরিসংখ্যানই অন্যদের থেকে তাঁকে এগিয়ে রেখেছে।
৮১২
রবীন্দ্র জাদেজা: প্রোটিয়াদের বিরুদ্ধে ৯ টেস্টে করেছেন ৩২৯ রান। গড় ২৯.৯০। সর্বোচ্চ ৯১। তাছাড়া ১৯.০৯ গড়ে ৪২ উইকেটও পেয়েছেন। সেরা। বোলিং ১৩৮/৬। তিনবার পাঁচ উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে ভরসা দেওয়ায় সিদ্ধহস্ত 'স্যর'। নজরকাড়া ফিল্ডিংও করেন। তিনি থাকলে দলের গভীরতাও বাড়ে।
৯১২
অনিল কুম্বলে: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ ম্যাচে ৩১.৭৯ গড়ে নিয়েছেন ৮৪ উইকেট। ১৯৯১-৯২ সালে জোহানেসবার্গে তাঁর অবিস্মরণীয় বোলিংয়ের কথা ক্রিকেট ইতিহাসে অমর। ৪৪-২২-৫৩-৬। অর্থাৎ ওভার পিছু ১ রানের সামান্য বেশি দিয়েছিলেন। তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে জাম্বোর। তাছাড়াও ১৫.৬১ গড়ে ৪৮৪ রানও করেছেন। সর্বোচ্চ ইডেন গার্ডেন্সে করা ৮৮ রান।
১০১২
ডেল স্টেন: ১৪ ম্যাচে ২১.৫৩ গড়ে ৬৫ উইকেট রয়েছে এই পেসারের। সেরা বোলিং ৫১/৭। পাঁচবার পাঁচ উইকেট এবং ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ভারতের মতো স্পিনবান্ধব উইকেটেও তাঁর পেস আগুন ঝরিয়েছে। ২০০৮ সালে আহমেদাবাদে টেস্টের প্রথম সেশনে ২৩/৫ উইকেট নিয়ে ভারতীয় ইনিংসকে ভেঙে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও ৯১/৩ উইকেট পান। ২০১০ সালে নাগপুরে প্রথম ইনিংসে তাঁর বোলিংয়ে খোরকুটোর মতো ভেঙে যায় টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং।...
১১১২
জশপ্রীত বুমরাহ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ টেস্টে ৩৮ উইকেট পেয়েছেন তিনি। গড় ২০.৭৬। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। সেরা বোলিং ৬১/৬।
১২১২
অ্যালান ডোনাল্ড: ভারতের বিপক্ষে ১১ ম্যাচে ৫৭ উইকেট রয়েছে তাঁর। গড় ১৭.৩১। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার, একবার ১০ উইকেট। সেরা বোলিং ৮৪/৭।