দাদুর হাতের প্রসাদ থেকে এলাহি ভূরিভোজ, কেমন হল মানসীর ‘গোল্লা’র অন্নপ্রাশন? দেখুন অ্যালবাম
মানসীর একরত্তি পুত্রসন্তান গোল্লা’র জীবনের প্রথম বড় অনুষ্ঠান।
দ্বিতীয়বার মা হয়েছেন চলতি বছরের মার্চ মাসে অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তাঁর একরত্তি পুত্রসন্তান গোল্লা'র জীবনের প্রথম বড় অনুষ্ঠান। আর তা নিয়েই পুজোর আগে বেজায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকেই সেরেছেন সমস্ত আয়োজন। রবিবার, ১৪ সেপ্টেম্বর প্রায় ছেলের বিয়ের সমান ব্যস্ততা নিয়ে উদযাপন হল অভিনেত্রীর ছেলের অন্নপ্রাশন।