ঋতুপর্ণা, পরমব্রত কিংবা পাওলি, টলিপাড়ার এই তারকাদের ডাক নাম জানেন?
টলিউডের কোন অভিনেতা-অভিনেত্রীর ডাক নাম কী জেনে নিন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৫, ১৯:২১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১০, ২০২৫, ১৯:২১
১১০
'বুম্বা', চুমকি, পাও-চেনেন এদের? কী ভাবছেন এরা কারা? এদের প্রত্যেককেই আমরা চিনি। এরা আর কেউ নন, টলিউডের তারকা। কিন্তু এই নামে টলিউডে কোনও তারকা নেই সেটাই ভাবছেন তো? তাহলে বলে রাখি। এগুলো সবই ডাকনাম। টলিউডের কোন অভিনেতা-অভিনেত্রীর ডাক নাম কী জেনে নিন।
২১০
এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্রের ডাক নাম বুম্বা।
টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর অভিনয় দর্শককে বারবার নতুন কিছু উপহার দিয়েছে। এহেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ডাক নাম পুটাই।
৭১০
টলিউডের স্বনামধন্য অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যদিও তাঁর ডাক নাম কমবেশি সকলেই জানেন। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে ডাক নামেই ডাকেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের ডাক নাম অপু।
৮১০
সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, টলিউডের প্রথম সারির অভিনেত্রীর ডাক নাম ডলু।
৯১০
টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এই প্রজন্মের দর্শকের হার্টথ্রব। ভালোবেসে অনেকেই তাঁকে পরম বলে ডাকেন। তবে অভিনেতার ডাক নাম বাবান।
১০১০
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। তাঁর ডাক নাম মাকু। ছবি: সোশাল মিডিয়া
শীতকালীন পর্যটন মরশুমের শুরুতেই উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় শুরু তুষারপাত। শ্বেতশুভ্র হয়েছে ভারত-চিন সীমান্তের নাথু-লা থেকে জিরো পয়েন্ট। তুষারের নৈসর্গিক দৃশ্য উপভোগের আশায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সেখানে।
২৭
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় বিক্ষিপ্তভাবে তুষারপাত চলবে। এদিকে উত্তরের সমতলেও নামছে তাপমাত্রার পারদ। বাড়ছে কুয়াশার দাপট।
দার্জিলিং-কালিম্পং পাহাড়ে বইছে হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। ভরা মরশুমে এখানেও বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়ছে পর্যটকের ভিড়।
৪৭
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "সিকিমের উঁচু এলাকায় কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা তুষারপাত চলবে। পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব এখানে কোথাও নেই। ওই কারণে ভারী তুষারপাতের সম্ভাবনাও আপাতত নেই।"
৫৭
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছে। উত্তর সিকিমের নাথু-লা সীমান্ত, ছাঙ্গু উপত্যকার মতো পূর্ব সিকিমের জিরো পয়েন্ট মঙ্গলবার সকাল থেকে তুষার চাদরে মুড়েছে।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুর ওজন ১৭-২৫ কেজির মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে ব্যাগের ওজন ১.৭-২৫ কেজি হওয়া বাঞ্চনীয়।
৭৯
ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের ওজন সাধারণত ২০-৩০ কেজি হয়। সেক্ষেত্রে ব্যাগের ওজন ২-৩ কেজি হওয়া উচিত।
৮৯
একইভাবে অষ্টম-দশম শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হওয়া উচিত ২.৫-৪.৫ কেজি। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হতে হবে ৩.৫ থেকে ৫ কেজি।
৯৯
আসলে ভারী ব্যাগ বইতে বইতে শিশুদের শিরদাঁড়ায় সমস্যা তৈরি হচ্ছে৷ সমস্যা এমন আকার নিচ্ছে যেখানে শিশুদের স্পাইনাল কর্ডে বিকৃতি দেখা দিচ্ছে৷ পাঠ্যবইয়ের ভারে বিপন্ন হচ্ছে শৈশব, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মনন-শরীর৷ স্কুলে যাওয়াই যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে শিশুদের কাছে৷ তাই এই নিয়ম। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই নিয়ম মানা হচ্ছে।