বড়দিনের আগেই ভোলবদল তেভাগা এক্সপ্রেসের, অত্যাধুনিক কোচে ভ্রমণ হবে আরও আরামদায়ক!
কী কী বদল আসছে দেখুন ছবিতে।
যাত্রীদের জন্য সুখবর। আরও আরামদায়ক হতে চলেছে তেভাগা এক্সপ্রেসে যাত্রা। বালুরঘাট এবং কলকাতার মধ্যে যাত্রা করে এই ট্রেন। সেই ট্রেনেই এবার জুড়ল আধুনিক LHB কোচ। দীর্ঘদিন বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে পুরোনো ICF কোচ ব্যবহার করা হতো। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ এই ট্রেনের কোচে বড় বদল রেলের।
আরও পড়ুন:
আগামীদিনে বালুরঘাট স্টেশনে ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। যা উত্তরের ট্রেন যাত্রাকে আরও মজবুত করবে বলেও আশাবাদী। অন্যদিকে নতুন কোচ পেয়ে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাসও চোখে পড়ে। তেভাগা এক্সপ্রেসের মান নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। দাবি উঠছিল নতুন কোচের। অবশেষে তা পূরণ হওয়ায় খুশি যাত্রীরা।