সন্ধ্যা নামলেই আকাশে জ্বলজ্বল করবে শুকতারা! প্রতিবেশী গ্রহের এসব ছবি দেখেছেন?
মিস করবেন না যেন!
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ১৬:৫২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ১৬:৫২
১৭
২০২৫ সালের শেষটা একেবারে চমকে ভরিয়ে রেখেছে মহাকাশ! একের পর এক বিরল ঘটনা ঘটে চলেছে। কখনও সবচেয়ে উজ্জ্বল চাঁদ, কখনও আকাশে গ্রহ-উপগ্রহদের সমাবেশে 'স্মাইলি' উদয়, কখনও কাছ থেকে প্রতিবেশী শুক্র গ্রহ দৃশ্যমান হওয়া। আর সবটাই ডিসেম্বরে। শেষ কয়েকদিন তো বিশাল মহাকাশ যেন বহু রহস্যের উন্মোচন করে দিচ্ছে। বছরের শেষ সপ্তাহের প্রথম দিনই সন্ধ্যাকাশে উদয় হবে শুকতারা! অর্থাৎ শুক্র গ্রহ।
২৭
জানা যাচ্ছে, ২৯ ডিসেম্বর ডুবন্ত সূর্যের সঙ্গে সঙ্গে দিগন্তে প্রতিভাত হবে হালকা, নরম নীলাভ সোনালি আলো। তার সঙ্গেই উদয় হবে শুক্র গ্রহ। পশ্চিমাকাশে কোনও বস্তুকে জ্বলজ্বল করতে দেখলে বুঝতে পারবেন, তা অভিনব কিছু নয়, আমাদেরই পাশের গ্রহ শুক্র। রাত যত বাড়বে, তত উজ্জ্বলতাও বাড়বে শুকতারার।
আসলে সন্ধ্যাবেলা শুকতারা দেখতে পাওয়া নতুন কিছু নয়। আকাশ পরিষ্কার, মেঘমুক্ত থাকলে অনেক সময় ভালোভাবে নজর দিলে দেখা যায়। তা 'সন্ধ্যাতারা' নামে পরিচিত। তবে আজ যা দেখা যাবে, তা হল শুকতারার সবচেয়ে সুন্দর রূপ। কারণ, সূর্যের সবচেয়ে কাছে চলে আসবে প্রতিবেশী গ্রহটি। গোধূলিবেলায় ছড়াবে অপরূপ দ্যুতি।
৪৭
বিজ্ঞানীরা জানাচ্ছেন, টেলিস্কোপ ছাড়াই আজ দেখা যাবে শুক্র গ্রহকে। শুধু ঘরের বাইরে বেরিয়ে পশ্চিমের আকাশে চোখ রাখলে সবচেয়ে উজ্জ্বল যে 'তারা' দেখতে পাবেন, সেটাই পৃথিবীর 'বোন'।
৫৭
সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ শুক্র। সাড়ে ৪০০ বছর বয়স্ক এই গ্রহটির অবস্থান সূর্য থেকে দূরত্বের নিরিখে পৃথিবীর ঠিক আগে। পৃথিবীর চেয়ে শুক্রের বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি। কার্বন-ডাই-অক্সাইডে পূর্ণ গ্রহে জলের ছিঁটেফোঁটা নেই।
সূর্য এবং পৃথিবীর সাপেক্ষে শুক্রের অবস্থান বড়ই অদ্ভুত। প্রায় রোজই সূর্যাস্তের সময় পশ্চিমাকাশে পৃথিবীর সঙ্গে এমন এক কৌণিক অবস্থান তৈরি হয় যে সূর্যালোকের প্রতিফলনে আকাশে ভেসে ওঠে এই গ্রহ।
৭৭
তবে আজ প্রথম নয়, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেও আকাশে দৃশ্যমান হয়েছিল শুক্র গ্রহ। 'গুরুগ্রহ' বৃহস্পতি এবং পৃথিবীর উপগ্রহ চাঁদের সাপেক্ষে এর অবস্থান এমন ছিল যে এই বিন্যাসে আকাশে ফুটে উঠেছিল 'স্মাইলি' সদৃশ এক ছবি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে ফের আরেক শিরোপা। দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের মঞ্চে আরও একবার সম্মানে ভূষিত তিনি। এই নিয়ে টানা তিনবার মধ্যপ্রাচ্যের সেরা প্লেয়ারের তকমা পেলেন আল নাসের তারকা। তবে পুরুষদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন ব্যালন ডি'অর বিজেতা ফ্রান্সের উসমান ডেম্বেলে।
২৯
২০২৫ সাল স্মরণীয় রাখার সব কিছুই পেলেন ডেম্বেলে। পিএসজিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতাতে অবদান রেখেছেন। এর আগে পেয়েছেন ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরার পুরস্কার। এবার দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও ‘সেরা পুরুষ খেলোয়াড়’ হলেন ফরাসি তারকা। এই মরশুমে ৩৫টি গোল করেছেন।
এদিকে ফের 'সেরা' হওয়ার দৌড়ে ডেম্বেলের কাছে হেরেছেন লামিনে ইয়ামাল। তবে বার্সেলোনার ১৮ বছর বয়সি তারকা দুটি পুরস্কার পেয়েছেন। সেরা ফরোয়ার্ড হয়েছেন। পাশাপাশি দিয়েগো আর্মান্দো মারাদোনা অ্যাওয়ার্ড জিতেছেন। যা মূলত স্কিলের জন্য দেওয়া হয়।
৪৯
তবে সব আকর্ষণ একজনের দিকেই। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ বছর বয়সি তারকা এই মরশুমে ৪০টি গোল করেছেন। সম্প্রতি আল আখদৌদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। চলতি মরশুমে টানা ১০ ম্যাচ জিতল তারা। জোড়া গোল করে হাজার গোলের থেকে মাত্র ৪৪ গোল দূরে ক্রিশ্চিয়ানো। অর্থাৎ সব মিলিয়ে রোনাল্ডোর এখন গোল সংখ্যা ৯৫৬।
৫৯
পুরস্কার নিয়ে তিনি বলেন, "আমার লক্ষ্য আরও বড়। আরও খেলতে চাই। কোথায় খেলছি সেটা কথা না। আমি ফুটবল খেলতে সব সময় উপভোগ করি। আমি আরও ট্রফি জিততে চাই। আমি ১০০০ গোলের রেকর্ড ছুঁতে চাই। যদি কোনও চোট-আঘাত না পাই, তাহলে সেই সংখ্যায় পৌঁছে যাব।"
তবে রোনাল্ডো শুধু পুরস্কার পাননি, দিলেনও। গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ড পেলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেন রোনাল্ডো। তারপর 'জোকার' বলেন, "আমি জানি রোনাল্ডো সত্যিই ১০০০ গোল করতে চায়। যখন ও সেই লক্ষ্যের কথা বলছিল, তখন ওর মুখে সেই তাগিদটা ধরা পড়ছিল।"
৭৯
২০২৫-এ লুইস এনরিকের কোচিংয়ে চলতি বছরে ছ'টি ট্রফি জিতেছে পিএসজি। তিনি বর্ষসেরা কোচ হয়েছেন। দুর্দান্ত কেরিয়ারের জন্য সম্মানিত হয়েছেন আন্দ্রে ইনিয়েস্তা ও হিদেতোশি নাকাতা।
৮৯
অন্যদিকে গ্লোব সকার অ্যাওয়ার্ডে দাপট ছিল পিএসজি'র। সেরা মিডফিল্ডার ও সেরা উঠতি প্লেয়ার হয়েছেন ওই ক্লাবের ভিটিনহা ও দেসিরি দুয়ে। এমনকী বর্ষসেরা ক্লাবের তকমাও পেয়েছে পিএসজি।
৯৯
এছাড়া সেরা মহিলা প্লেয়ার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। সেরা মহিলা ক্লাব হয়েছে বার্সেলোনা। পিএসজি'র নাসের আল খেলাফি সেরা প্রেসিডেন্ট হয়েছেন।
কিংবদন্তি ফুটবলারের পরিবারকে স্থানীয় কমিউনিটিতে স্বাগত জানানো হয়েছে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ১৮:২৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ১৮:২৮
১৮
লোহিত সাগরের বুকে সূর্যাস্ত হচ্ছে। ঘন কমলা রং জলরাশিকে ধুয়ে দিচ্ছে। সূর্যের ডুব দেওয়ার সেই দৃশ্য দেখতে কে না চাইবেন? এমন মায়াবী তীরে একটা বাড়ি থাকলে কেমন হত! লালচে আভার শৈবাল, গভীর জলোচ্ছ্বাস, জলের ভিতরের জীবনের সৌন্দর্য সেই বাড়ির বারান্দায় বসে প্রিয় মানুষটির সঙ্গে উপভোগ করা অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লোহিত সাগর তীরে দু'টি বিলাসবহুল ভিলা কিনেছেন পর্তুগিজ মহাতারকা।
২৮
সৌদি আরবের রাজধানী রিয়াধে তাঁর বর্তমান বাসস্থান। সেখান থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এই নতুন ভিলা দু'টি। ভিলাগুলোর নকশা লর্ড নরম্যান ফস্টারের। বিশ্বখ্যাত ব্রিটিশ স্থপতি তিনি। যেখানে দু'টি ভিলা গড়ে উঠেছে, তা সংরক্ষিত। এলাকাটি অভিজাতদের অবকাশযাপনের জন্য একেবারে আদর্শ।
ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, বিলাসবহুল ভিলাগুলির প্রথম ক্রেতাদের একজন সিআর৭। ভিলাগুলি দেখতে কেমন? 'সান'-এ লেখা হয়েছে, 'ভিলাগুলির নকশা আপনাকে তাক লাগিয়ে দেবে। এর উৎকর্ষতা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। সঙ্গে প্রকৃতির সহজ-সুন্দর রূপের বিশালতার সঙ্গে নিজের মতো করে মিশে যাওয়া যায় এই ভিলায় বসে। যা গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত দ্বীপ গন্তব্যগুলোর একটিতে।'
৪৮
কীভাবে পৌঁছানো যায় এই দ্বীপে? এখানে যেতে গেলে প্রথমে যেতে হবে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে এরপর সি-প্লেন বা নৌকায় স্বর্গীয় দ্বীপ নুজুমা। রোনাল্ডো জানিয়েছেন, এখানকার সৌন্দর্য আর নীরবতা তাঁকে আর জর্জিনাকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছে। এখানে তাঁরা শান্তি খুঁজে পেয়েছেন। সেই গভীর টান থেকেই এই ভিলা কেনা।
৫৮
দু'টি ভিলার একটি তিন বেডরুমের। অন্যটি দুই বেডরুমের। সৌদি গেজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো বলেন, "লোহিত সাগর সত্যিই অসাধারণ একটি জায়গা। সমস্ত দিক থেকে এলাকাটি ব্যতিক্রমী। প্রথম দিন থেকেই আমি ও জর্জিনা এই দ্বীপের প্রেমে পড়ে গিয়েছি। এখানকার সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এককথায় অসাধারণ।"
কিংবদন্তি ফুটবলারের পরিবারকে স্থানীয় কমিউনিটিতে স্বাগত জানানো হয়েছে। রেড সি ইন্টারন্যাশনালের সিইও জন পাগানো বলেন, "রোনাল্ডো এবং জর্জিনাকে রেড সি রেসিডেন্সেস কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। যাঁরা প্রকৃতি ভালোবাসেন, যাঁরা পরিবেশের সঙ্গে সংযোগ রাখতে চায়, তাঁদের জন্য এই গন্তব্য একেবারে আদর্শ। রোনাল্ডো এখানে বাড়ি কিনে প্রমাণ করেছেন, তিনি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে চান। সঙ্গে যদি পরিবার থাকে, তাহলে তো কথাই নেই। তাঁদের...
৭৮
২০১৭ সালের জুলাই মাসে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন লোহিত সাগর প্রকল্প ঘোষণা করেছিলেন। অঞ্চলটি উমলুজ এবং আল-ওয়াজ শহরের মধ্যে তাবুক প্রদেশে অবস্থিত। এখানে লোহিত সাগরের ২০০ কিলোমিটার উপকূলরেখা, মরুভূমি, সৈকত, আগ্নেয়গিরি এবং পর্বতমালা রয়েছে। ৯০টিরও বেশি অক্ষত উপকূলীয় দ্বীপ রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে, এখানকার সিক্স সেন্সেস সাউদার্ন ডিউনস রিসোর্টটি অতিথিদের জন্য প্রথম খোলা হয়। ২০২৪ সালের জানুয়ারিতে সেন্ট রেজিস হোটেলস অ্যান্ড রিসোর্টস, মে...
৮৮
প্রথম থেকেই ধনকুবেরদের জন্য জায়গাটা সুপারহিট। এখানেই রোনাল্ডোর ভিলা দু'টি কিনতে মোট খরচ হয়েছে ৭ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ কোটি টাকা। ভিলাগুলির সঙ্গে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, খোলা লিভিং স্পেস। যেখান থেকে বসে মনোরম সমুদ্রদৃশ্য দেখা যায়। রয়েছে প্যানোরামিক জানালা এবং টেলিস্কোপ। তাছাড়াও ওয়াটার স্পোর্টস, ডাইভিং সেন্টার, বিলাসবহুল স্পা-এর সুবিধা। ২০২৩ সালে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে রোনাল্ডোর বার্ষিক...