ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান মানেই বলিউডের সেলেব মা-বাবাদের চাঁদের হাট। প্রতিবারের মতো এবারেও তার অন্যথা হয়নি। খান-কাপুর থেকে বচ্চন পরিবার এসেছিলেন বাচ্চাদের পারফরম্যান্স দেখতে। কে কে ছিলেন সেই তালিকায়? দেখুন।
২৮
ডিভোর্স জল্পনায় জল ঢেলে মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে এলেন ঐশ্বর্য-অভিষেক। শুধু তাই নয়, দীর্ঘদিন বাদে ছেলে-বউমাকে নিয়ে এক গাড়িতে কোনও অনুষ্ঠানে পৌঁছলেন অমিতাভ বচ্চন। নজর কাড়ল অভিষেকের হেয়ার স্টাইল আর ঐশ্বর্যর লুক।
কার্তিক আরিয়ানের অনুষ্ঠান আর ধর্মার নতুন কোল্যাব সামলে ছেলেমেয়ে যশ-রুহির স্কুলের অনুষ্ঠানে হাজির করণ জোহর। পরনে কালো-বাদামি শেডের ব্লেজার। আর চোখে রোদচশমা। করণের সঙ্গে দেখা গেল করিনা কাপুর খান এবং করিশ্মাকে।
৭৮
জেহ-তৈমুর দুজনেই এই স্কুলের পড়ুয়া। সেইসূত্রেই ফি বছর বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন বেবো। এবার অবশ্য সঙ্গে করে সইফ নন, নিয়ে এলেন দিদি করিশ্মাকে। সস্ত্রীক উপস্থিত ছিলেন শাহিদ কাপুরও। সেখান থেকেই প্রশ্ন উঠেছে, সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রাক্তন জুটি কি দেখা করলেন?
৮৮
অনুষ্ঠানের শেষপাতে রংমিলান্তি পোশাকে দেখা গেল বিদ্যা বালন এবং তাঁর প্রযোজক স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে। (ছবি- ইনস্টাগ্রাম)
আলো ঝলমলে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের সূচনা মুখ্যমন্ত্রীর
আলোর মালায় সাজানো কলকাতার ছবি দেখুন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ২১:৩১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ২১:৩১
১৮
বছর শেষের পথে। তবে শেষবেলাতেও উৎসবের রেশ। আসছে বড়দিন। তবে তার একসপ্তাহ আগেই কলকাতা শহর মেতে উঠল ক্রিসমাস কার্নিভালে। বৃহস্পতিবারের সন্ধ্যায় পার্ক স্ট্রিটের ছবিতেই তার প্রতিফলন। আলোয় আলোয় ভরে গিয়েছে কলকাতাবাসীর প্রিয় রাস্তা। ছবি: সুখময় সেন।
২৮
কোথাও বড় ক্রিসমাস ট্রি, কোথাও আলোর মালা। গোটা রাস্তা সেজে উঠেছে নতুন করে। এ আলো ক্রিসমাসের আলো, যিশুখ্রিস্টের আবির্ভাব দিবস এগিয়ে আসার আনন্দ যেন ছড়িয়ে পড়েছে। শহর কলকাতার বুকে যেন একচিলতে বিদেশ। বড়দিনই এখানে বড় উৎসব। ছবি: সুখময় সেন।
খ্রিস্টানদের কাছে গোটা ডিসেম্বর মাসই বড় আনন্দের। ঘর সাজানো থেকে শুরু করে উপহার কেনা, কেক তৈরি, নতুন পোশাকে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো - বছর শেষের বিষণ্ণতা যেন নিমেষে উধাও হয়ে যায়। পার্ক স্ট্রিটে এখন তেমনই ঝলমলে পরিবেশ। মাথায় লাল-সাদা সান্টা টুপি পরে এখনই সকলে বেরিয়ে পড়েছেন রাস্তায়। ছবি: সুখময় সেন।
৪৮
পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক ঘিরে কলকাতায় মূলত বড়দিন সেলিব্রেট করা হয়। গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে ক্রিসমাস কার্নিভালের শুরু হয়েছে। অ্যালেন পার্ক নতুন করে সেজে ওঠে ক্রিসমাস ট্রি, জিঙ্গেল বেল আর রকমারি উপহারে। বৃহস্পতিবার সেখানে গিয়ে কার্নিভালের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।ছবি: সুখময় সেন।
৫৮
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাদা পোশাকে একঝাঁক কচিকাঁচা যেন স্বর্গের দূত! ক্রিসমাস কার্নিভালে গা ভাসিয়ে দিয়েছে তারা। আর তাদের দেখে শহরবাসীও বছরশেষে উৎসবের ভরপুর আমেজ মেখে নিয়েছেন। হাল্কা শীতে পার্ক স্ট্রিটের পথ যেন মায়ানগরী। ছবি: সুখময় সেন।
অ্যালেন পার্কের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল ক্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিদের। একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে ক্রিসমাস কার্নিভালের সূচনা করলেন তাঁরা। যিশু আগমনের আলোয় যেন উদ্ভাসিত চারপাশ। ছবি: সুখময় সেন।
৭৮
এই মঞ্চ থেকে ফের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "আজকাল যে কোনও উৎসবকে কেন্দ্র করে সব জায়গা সেজে ওঠে। আমরা সব ধর্ম, বর্ণকে সম্মান করি। জানি না কেন আমাদের কেউ কেউ নিন্দা করে। প্রতিটা উৎসবই তো আমরা করি। আমার বাংলার মানুষেরা মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বকে যুক্ত করে। এটা একটা কমন ব্রিজ।''
৮৮
এইই শুরু। শীতের শহরে এভাবেই নতুন করে উৎসবের আমেজ। তা জারি থাকবে ইংরাজি নববর্ষ পর্যন্ত। বছরশেষের বিষণ্ণতা নয়, বরং 'বিশ্বপিতা'র জন্মতিথি উদযাপনের মধ্যে দিয়ে নতুন আশার আলো জেগে ওঠে সকলের হৃদয়ে। ছবি:সুখময় সেন।