বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণে উঠল পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা, টিকিটের মূল্য কত?
উপাসনা গৃহের কাছে কলাভবন ও শিল্পসদনের দুটি অস্থায়ী স্টল খোলা হচ্ছে।
বিশ্বভারতীর আশ্রম প্রাঙ্গণে রইল না প্রবেশের নিষেধাজ্ঞা। দূর দুরান্তের দেশ-বিদেশের পর্যটকেরা এবার থেকে ঘুরে দেখতে পারবেন 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতন। আপাতত সপ্তাহে একদিন রবিবার রবীন্দ্র ভবন থেকে টিকিট কেটে পর্যটকেরা ঢুকতে পারবেন ঐতিহ্যমণ্ডিত ক্যাম্পাসে। শীঘ্রই চালু হতে চলেছে অনলাইন টিকিটের ব্যবস্থাও। একজন পর্যটকের মতো বিশ্বভারতীর আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাদের নিয়ে পরীক্ষামূলক ভ্রমণ করলেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তারপরেই যা খামতি পাওয়া গেল তা নিয়েই আধিকারিক ও হেরিটেজ কমিটির...
আরও পড়ুন:
নয়া উপাচার্য প্রবীর কুমার ঘোষ চলতি বছরে যোগদান করার পর থেকেই ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য, সম্পদ রক্ষা করা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি। আপাতত আগস্টে প্রতি রবিবারই বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। পরবর্তীতে পাঠভবনের ছুটির দিন বুধবার ও শনিবার দুপুরের পর এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের। রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই ক্যাম্পাস ঘুরে দেখার টিকিট সংগ্রহ করতে পারবেন পর্যটকেরা। পায়ে হেঁটেই...
এক সঙ্গে ২৫ জনের একটি করে পর্যটকদের ব্যাচকে ঘুরে দেখানো হবে। দিনে ৪ বার একটি করে পর্যটকদের ব্যাচ ঘুরে দেখার সুযোগ পাবেন। সকাল সাড়ে ১০ টায় একটি ব্যাচ, সাড়ে ১১ টায় একটি ও দুপুর আড়াই টায় একটি ব্যাচ ও সাড়ে ৩ টেয় শেষ ব্যাচ ঘুরে দেখতে পারবেন ক্যাম্পাস। এক একটি ব্যাচের জন্য প্রায় দেড় ঘন্টা করে সময় বরাদ্দ করেছে কর্তৃপক্ষ।
বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, "রবীন্দ্রনাথের স্মৃতি ধন্য ঐতিহ্যমন্ডিত স্থান যাতে দেশ-বিদেশের পর্যটকেরা দেখতে পারেন তাঁর সুব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের যাঁরা ঘুরিয়ে দেখাবেন তাঁর জন্যও গাইডদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। এছাড়াও বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় গাইড লিফলেট থাকবে, তাতে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী জায়গাগুলির বিবরণ দেওয়া থাকবে। ভবিষ্যতে অনলাইনেও টিকিট পেয়ে যাবেন পর্যটকেরা। ক্যাম্পাসের ভিতরে থাকছে জল ও চা পানের ব্যবস্থা। বিশ্রামের ব্যবস্থা ছাড়াও কোন পর্যটক...
আরও পড়ুন:
বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অধিকর্তা অমিত হাজরা বলেন, "রবীন্দ্রভবন সংগ্রহশালার দেখার জন্য পর্যটকদের যে টিকিট পদ্ধতি ছিল তা অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ, মাথাপিছু ১০০ টাকা, গাইড নিয়ে গেলে মাথাপিছু ২৫০ টাকা টিকিট মূল্য।'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরে দেখতে মাথাপিছু পর্যটকদের ৩০০ টাকা টিকিটের মূল্য ধার্য করা হয়েছে। পড়ুয়াদের কোনও ব্যাচ ঘুরে দেখতে এলে মাথাপিছু ৫০ টাকা৷ আর যদি একক কোনও পড়ুয়া ঘুরে দেখতে চায় সেক্ষেত্রে মাথাপিছু ১৫০ টাকা...
তবে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে মাথাপিছু টিকিট মূল্য ১০০০ টাকা করা হয়েছে। এছাড়া, উপাসনা গৃহের কাছে কলাভবন ও শিল্পসদনের দুটি অস্থায়ী স্টল থাকবে৷ সেখান থেকে রবীন্দ্রনাথের অসংখ্য সংকলন, বিশ্বভারতী ও শিল্প-সংস্কৃতি সংক্রান্ত বই সংগ্রহ করতে পারবেন পর্যটকেরা।" বিশ্বভারতীর ক্যাম্পাস খুলে দেওয়ায় স্বভাবতই খুশি রাজ্য ভিন রাজ্য সহ দেশ-বিদেশের পর্যটকেরা।