ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে ব্যাপক ভাঙন আলিপুরদুয়ারে, তলিয়ে যাচ্ছে বাড়িঘর-সহ ফসলি জমি
দেখে নিন ভাঙনের ছবি।
মালদহ-মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকাজুড়ে নদী ভাঙন রোধ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। যা নিয়ে বারবার কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যথাযথ সাহায্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাঁর। এবার বর্ষায় আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হয়েছে ভাঙন। তাও আবার ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে। ভাঙনের কবলে পড়েছে কুমারগ্রামের সঙ্কোশ চা বাগান, কালচিনির মেচপাড়া চাবাগান-সহ একাধিক বাগান।
আরও পড়ুন:
অন্যদিকে বোল্ডার ফেলে পাকাপাকিভাবে বাঁধের দাবি স্থানীয় মানুষজনের। গত কয়েকদিনে লাগাতার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি যদিও এখন স্বাভাবিক। উত্তরের নদীগুলিতে জম কমতেও শুরু করেছে। এর মধ্যেই নয়া বিপদ উত্তরে! ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভুটান থেকে আসা বাসরা নদীতে ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এলাকা। কার্যত একই অবস্থা বাসরা সঙ্কোশ, রায়ডাক, তোর্সা-সহ বিভিন্ন নদী। এই সমস্ত নদীর পাড়েও ভাঙন অব্যাহত।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ আরও জানিয়েছেন, ''শনিবার রাত থেকেই আমি এখানে আছি। আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। এই এলাকায় ভাঙন রোধে দ্রুত কাজ করা হবে।'' খুব শীঘ্রই বাজেট তৈরি করে তা করা হবে বলেও আশ্বাস। অন্যদিকে, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে জানিয়েছেন, ''ভাঙ্গন রোধে বিভিন্ন এলাকায় কাজ চলছে। বেশ কিছু প্রক্রিয়া আছে। খুব শীঘ্রই আরও কাজ করা হবে।'' মনোরঞ্জন দে'র কথায়, প্রাকৃতিক দুর্যোগ সামলানোটা...