রাষ্ট্রপতিকে জার্সি উপহার হরমনের, বিশ্বজয়ী ভারতীয় দলকে পেয়ে কী বললেন দ্রৌপদী মুর্মু?
বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে যান ভারতলক্ষ্মীরা।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। দ্রৌপদী মুর্মুও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "তোমরা এখন রোল মডেল। তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েরা অনুপ্রাণিত হবে। ক্রিকেট বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছে। দেশের প্রত্যেক কোণে এবং বিদেশে যেখানেই ভারতীয়রা আছেন, প্রত্যেকে এই জয় উদযাপন করছেন।"
আরও পড়ুন:
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন হরমনপ্রীতরা। ঐতিহাসিক এই সাফল্যে এখন সেলিব্রেশনের মুডে অসমুদ্রহিমাচল। গোটা দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। কয়েকদিন পরে হয়তো বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হবে। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল ভারতীয় দল।