সাবেকিয়ানাই মূল সুর, কলকাতার চতুর্থ পুরনো বারোয়ারি পুজো এবার ৯৯ বছরে
২১ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে এই পুজো কমিটি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৭:৫২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৭:৫২
১৮
একচালা দেবী প্রতিমা। টানা চোখ। দুই পাশে ছেলে-মেয়েরা। দেবী দুর্গার এই রূপের সঙ্গেই বাঙালির পরিচয় দীর্ঘদিনের। তবে থিমের রমরমায় হারিয়ে যাচ্ছে সেই চিত্র। বনেদি বাড়ির পুজো ছাড়া মায়ের এই রূপ প্রায় দেখাই যায় না। কিন্তু আজও কিছু বারোয়ারি পুজো এই ঐতিহ্যকে ধরে রেখেছে।
২৮
দক্ষিণ কলকাতার আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গাপুজো পরিষদ। এবার তাদের পুজোর বয়স ৯৯ বছর। দক্ষিণ কলকাতার দ্বিতীয় পুরনো পুজো। কলকাতাজুড়ে পুরনো বারোয়ারি পুজোর বিচারে চতুর্থ তারা।
ভবানীপুরের বলরাম বসু ঘাট রোড বারোয়ারি, মধ্য কলকাতার পটলডাঙা, বাগবাজারের পরই এই পুজোর স্থান। গড়িয়াহাট সন্নিহিত গোলপার্কের এই পুজোর মূল আকর্ষণ আজও সাবেকিয়ানা।
৪৮
এই পুজো কমিটির এবারের ট্যাগ লাইন '৯ পিঠে ৯, না দেখলেই নয়।' বহু ঝড় ঝাপটা সহ্য করে ঐতিহ্যকে ধরে রেখেছে তারা। দেবীর বোধন থেকে বিসর্জন সবটাই হয় নিয়ম মেনে।
৫৮
এই বারোয়ারি পুজোর প্রতিমার উচ্চতা ২১ ফুট। সাবেকিরূপেই মাকে সাজানো হয়েছে। মণ্ডপের সামনে থাকবে শিবের একটি ফাইবার গ্লাসের মূর্তি।
কাপড়ের মণ্ডপের গায়ে দেখা যাবে ফোম শিটের উপর কারুকার্য। সেই সঙ্গে মানানসই আলোকসজ্জা। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ইসকন মন্দিরের চূড়ার রেপ্লিকায় আলোকমালা।
৭৮
এই বারোয়ারি পুজোর প্রতিমা তৈরি করেছেন শিল্পী কুমারটুলির জিতেন পাল অ্যান্ড সন্স। প্রতিমার রূপদান করেছেন নব পাল। কুমারটুলির মৃৎশিল্পীদের কথায়, "বাংলার ঠাকুর বিরাজমান হবেন গোলপার্ক আদি বালিগঞ্জের শিবালয়ে।"
৮৮
এই বারোয়ারি পুজো কমিটির বক্তব্য, আটের দশকের মাঝামাঝি সময়ে কলকাতায় শুরু হয় থিমের পুজো। সাবেকি ডাকের সাজের একচালার প্রতিমা দর্শনার্থীদের কাছে ব্রাত্য হয়ে যায়। গড়িয়াহাট সন্নিহিত এই পুজো কমিটি সাবেকিয়ানা থেকে সরে আসেনি বলে জানাচ্ছেন তারা।
অভিষেকের ঝড় থেকে শাহিনের কামব্যাক! কেমন হতে পারে এশিয়া কাপের সেরা একাদশ?
পাকিস্তান-বাংলাদেশ থেকে সুযোগ পেতে পারেন ক'জন?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৫:২৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৫:২৮
১১১
শেষ লগ্নে এশিয়া কাপ। রবিবার ভারত-পাকিস্তান ফাইনাল। তার আগে কেমন হতে পারে সেরা একাদশ? ওপেন অবশ্যই করবেন অভিষেক শর্মা। ৬ ম্যাচে করেছেন ৩০৯ রান। গড় ৫১.৫০। মেরেছেন ৩১টি ছক্কা ও ১৯টি চার। ৩০৯ রান পকেটে নিয়ে এই এশিয়া কাপে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।
২১১
তাঁর সঙ্গে নামতে পারেন বাংলাদেশি ওপেনার সইফ হাসান। ৪ ম্যাচ খেলে ১৭৮ রান করেছেন। ৮টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১২টি ছক্কা।
মাঝে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। বিস্ফোরক ব্যাটার ম্যাচের রং বদলে দিতে পারেন। ৪ উইকেট নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ৩৮ রান করেছেন। ফিনিশারের ভূমিকা নিতে পারেন।
৭১১
এশিয়া কাপ যেন ফর্মে ফিরিয়ে দিল শাহিন শাহ আফ্রিদিকে। ৬ ম্যাচে ৯ উইকেট তুলেছেন। গড় ১৬। বাংলাদেশের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে নায়ক হয়েছিলেন। ফাইনালে ভারতকে চাপে ফেলতে পারেন।
৮১১
শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এশিয়া কাপেও ম্যাজিক দেখিয়েছেন। ৬ ম্যাচে ৮ উইকেট তুলেছিলেন। গড় ১৯.৫০।
৯১১
এবারের টুর্নামেন্টের চমক সংযুক্ত আরব আমিরশাহীর জুনেইদ সিদ্দিকি। ৩টি মাত্র ম্যাচ খেলেছেন। পেয়েছেন ৯ উইকেট। গড় মাত্র ৬.৩৩। তার মধ্যে ২বার ৪ উইকেট তুলেছেন।
১০১১
জশপ্রীত বুমরাহ এবার সেরা ফর্মে নেই। ৪ ম্যাচে ৫ উইকেট পেয়েছেন। তবে বুমরাহকে দলে রাখা মানে যখন তখন খেলার মোড় ঘুরে যেতে পারে।
১১১১
এশিয়া কাপে নিঃসন্দেহে সেরা বোলার কুলদীপ যাদব। ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। গড় মাত্র ৯.৮৫। যখনই প্রয়োজন পড়েছে, তখনই চায়মাম্যান স্পিনার ভারতকে উইকেট তুলে দিয়েছেন।
কাজের ফাঁকে সময় পেলেই অভিনেত্রী চলে যান বেড়াতে। নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে কখনও ভোলেন না তিনি ।
৪৮
এই মুহূর্তে মালদ্বীপের বুকে ছুটি কাটাতে ব্যস্ত তারা সুতারিয়া। ইনস্তাগ্রামে সেই ছুটি কাটানোর নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। কালো বিকিনিতে নজর কেড়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন 'সপ্তাহান্তে ডলফিনদের আস্তানায়।'
৫৮
গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করলেও গ্ল্যামার দুনিয়ার টান আমোঘ। সেই টানেই ক্যামেরার সামনে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তারা সুতারিয়ার।